জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন ৫টি সঞ্চয় প্রকল্পের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। স্কিমভেদে নতুন মুনাফার হার সর্বোচ্চ ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই হার মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে।এর আগে চলতি বছরের ১ জানুয়ারি সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়। তখন স্কিম অনুযায়ী সর্বোচ্চ মুনাফার হার ছিল ১২.২৫ শতাংশ থেকে ১২.৫৫ শতাংশ পর্যন্ত।রাষ্ট্রপতির আদেশে ৩০ জুন সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে স্বাক্ষর করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. মোবারক হোসেন।মুনাফার হার কমানো ৫ স্কিমের মধ্যে রয়েছে- পরিবার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব।আগের নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য দুটি স্তর বজায় রাখা হয়েছে। প্রথম স্তরে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা, আর দ্বিতীয় স্তরে রাখা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারীদের।এ ছাড়া জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় থাকা ৪টি প্রকল্প- ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছেবাংলাদেশ সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি): সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১.৮৩ শতাংশ, যা আগে ছিল ১২.৪০ শতাংশ। একই হার এখন প্রযোজ্য হবে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগেও, যা আগে ছিল ১২.৩৭ শতাংশ। তবে প্রথম ৪ বছর মুনাফা ধাপে ধাপে কিছুটা কম পাওয়া যাবে।৩ মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র (৩ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে নতুন মুনাফার হার ১১.৮২ শতাংশ; পূর্বে যা ছিল ১২.৩০ শতাংশ। সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা হবে ১১.৭৭ শতাংশ; যা আগে ছিল ১২.২৫ শতাংশ। প্রথম ও দ্বিতীয় বছরে মুনাফার হার তুলনামূলকভাবে কম থাকবে।পেনশনার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১১.৯৮ শতাংশ, যা আগে ছিল ১২.৫৫ শতাংশ। এর চেয়ে বেশি বিনিয়োগে মুনাফার হার হবে ১১.৮০ শতাংশ; আগে যা ছিল ১২.৩৭ শতাংশ। এখানেও প্রথম ৪ বছর মুনাফা ধাপে ধাপে কমে আসবে।পরিবার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১১.৯৩ শতাংশ; আগে ছিল ১২.৫০ শতাংশ। এর বেশি হলে মুনাফার হার হবে ১১.৮০ শতাংশ, যা পূর্বে ছিল ১২.৩৭ শতাংশ। প্রতি বছর মুনাফা ধাপে কমে আসবে।ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব (৩ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা নির্ধারিত হয়েছে ১১.৮২ শতাংশ, যা আগে ছিল ১২.৩০ শতাংশ। এর বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৭৭ শতাংশ; পূর্বে যা ছিল ১২.২৫ শতাংশ।অর্থনীতি বিশ্লেষকদের মতে, সামগ্রিক সুদহারের বর্তমান প্রবণতা এবং আর্থিক খাতের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এতে স্বল্প আয়ের জনগণ এবং অবসরপ্রাপ্তদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে নিখোঁজের ৩১ ঘণ্টা পর কিশোরীর লাশ উদ্ধার
বাউফলে নিখোঁজের ৩১ ঘণ্টা পর কিশোরীর লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ৩১ ঘণ্টা পর উর্মি আক্তার (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে Read more

রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে বৃদ্ধ নিহত
রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে বৃদ্ধ নিহত

‎লক্ষ্মীপুরের রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোহাম্মদ উল্ল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।‎সোমবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে Read more

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগুন
মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার–৩ ভবনে ভয়াবহ অগুনের ঘটনা ঘটেছে।  শনিবার (১ নভেম্বর) সকালে ভবনটির ওপরের তলার একটি রেস্তোরাঁয় আগুন Read more

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০

আফগানিস্তানের মাজার-ই-শরিফে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার (স্থানীয় সময় রাত ১টার Read more

সুপার ফোরে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সুপার ফোরে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে Read more

মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বরিশালে 
মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বরিশালে 

বরিশালে আজ সব্বোর্চ তাপমাত্রা ৩৮ দশমি ৩ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ এই বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাই মৃদু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন