ময়মনসিংহে ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে মোবাইল, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা খুইয়েছেন আনন্দমোহন সরকারি কলেজের এক ছাত্র। শুক্রবার নগরীর গুলকিবাড়ীর ফখরুজ্জামান টাওয়ারে প্রতারণার শিকার নাজমুল হাসান (নাঈম) জামালপুরের সরিষাবাড়ীর ভুরারবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তাকে আটকে রেখে মারধরও করা হয়। এ নিয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাতে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে দুই তরুণীকে আটক করেছে। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, এই নারী চক্রটি নগরীতে বাসা ভাড়া নিয়ে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে সাবলেট ভাড়ার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয় বা সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের মেসেজ পাঠায়। এরপর বাসা দেখতে এলে এদের আটকে রেখে নানাভাবে প্রতারণা করে। চক্রের নারী শিক্ষার্থীরা তরুণ বা শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে পরিবারকে জানিয়ে দেওয়ার কথা বলে মারধর করে ব্ল্যাকমেইল করে। আটকরা হলো- সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) ও ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। সাদিয়া জাহান ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আর ফারিয়া আক্তার তাড়াইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। শনিবার বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই তরুণী প্রতারণার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। নগরীতে এরকম একাধিক চক্র রয়েছে। পুলিশ ওই ছাত্রের খোয়া যাওয়া মুঠোফোন, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।    এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘লন্ডন বৈঠক জামায়াত কেন অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে’
পত্রিকা: ‘লন্ডন বৈঠক জামায়াত কেন অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল হামলার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক নিয়ে Read more

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে গাছে বেঁধে নির্যাতনের শিকার নারী, মামলা দায়ের
স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে গাছে বেঁধে নির্যাতনের শিকার নারী, মামলা দায়ের

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে স্বামীর বাড়িতে যাওয়ায় এক নারীকে (৩০) গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। গাছে বেঁধে Read more

মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩
মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩

মেক্সিকোর সিনালোয়ায় রাজ্যে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি Read more

সোনারগাঁয়ে ট্রাকের চাপায় এক পথচারী নিহত
সোনারগাঁয়ে ট্রাকের চাপায় এক পথচারী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের চাপায় মহিদুল শেখ (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বস্তল এলাকায় মদনপুর-আড়াইহাজার Read more

মুন্সীগঞ্জ কারাগারে উপজেলা আ.লীগ নেতার মৃত্যু
মুন্সীগঞ্জ কারাগারে উপজেলা আ.লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জ কারাগারে সদর উপজেলা আওয়ামী লীগে যুগ্ম-সাধারণ সম্পাদকের মৃত্যু হয়েছে। তার নাম সারোয়ার হোসেন নান্নু (৬০)।রবিবার (২৭ জুলাই) ভোর ৪টার Read more

যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ দুই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল উত্তোলন ও বিক্রিতে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন