গ্যাস সংকট কাটাতে অনুসন্ধান ও কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেসকো এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের প্রকল্প নেয়া হয়েছে। এ সংক্রান্তসহ ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে ব্যয় হবে ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা।আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) একনেকের সভায় এসব প্রকল্প উপস্থাপন করা হলে অনুমোদন দেয়া হয়।পরিকল্পনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ অনুমোদন দেয়া প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন হবে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা।প্রকল্পগুলো হচ্ছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারীর ক্ষমতায়নমূলক ‘তথ্য আপা’ প্রকল্পের তৃতীয় সংশোধন; শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প; বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে ২০০০ হর্সপাওয়ার রিগ ক্রয়, শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেসকো এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প।বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ প্রকল্পের তৃতীয় সংশোধন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল ও যমুনা স্পেশালাইজড জুট অ্যান্ড টেক্সটাইল মিল প্রকল্পও অনুমোদন পেয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদিত তিনটি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো, খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও স্থানীয়দের জীবনমান উন্নয়ন প্রকল্প।এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম সংশোধিত) প্রকল্প এবং গৃহায়ন মন্ত্রণালয়ের মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পও আজকের সভায় অনুমোদন পেয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও
অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও অগ্নি দুঘর্টনার শিকার হয়েছেন। গত ১৫ মে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। Read more

ঢাবিতে স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাবিতে স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অধীনে থাকা বিষয়গুলোতে অন্যান্য বিভাগকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে Read more

কাজীপুরে জরাজীর্ণ একটি সেতুর রেলিং ভাঙা, ঝুঁকিতে চলাচল
কাজীপুরে জরাজীর্ণ একটি সেতুর রেলিং ভাঙা, ঝুঁকিতে চলাচল

সিরাজগঞ্জের কাজীপুরে ইছামতি নদীর উপর নির্মিত একটি সেতুর দুই পাশের রেলিং দীর্ঘদিন আগে ভেঙে গেছে। জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ Read more

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি পারভেজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি পারভেজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে থেকে তল্লাশি চালিয়ে দুইশত পিস Read more

চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির
চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ Read more

টঙ্গীতে কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
টঙ্গীতে কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (৬ অক্টোবর) সকাল প্রায় ১০টায় টঙ্গী স্টেশন রোড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন