ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।অর্থ উপদেষ্টা বলেন, যারা অর্থ পাচার করে তারা সব বুদ্ধিশুদ্ধি জানে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে একটু সময় প্রয়োজন। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়টি কিছুটা এগিয়েছে, অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা হচ্ছে।তিনি বলেন, হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু ফিরিয়ে আনা সম্ভব হবে। বাকিটা ফিরিয়ে আনার ক্ষেত্র প্রস্তুত করছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার যে প্রসেস চালু করেছে, নতুন সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বাধ্য। তা ছাড়া এই অর্থ ফিরিয়ে আনতে পারবে না। কারণ এটা ইন্টারন্যাশনাল প্র‍্যাকটিস।সালেহউদ্দিন আহমেদ বলেন, কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে কতটুকু পাচার করা অর্থ ফেরত আনা যায়। এর মধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোন কোন দেশে অ্যাকাউন্ট-পাসপোর্ট আছে সেসব তথ্যও আছে। এখন বাকি কাজ করতে কিছু সময় লাগবে।তিনি বলেন, আতপ চাল কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। চালের মজুত থাকলেও পার্শ্ববর্তী দেশ হঠাৎ চাল না দেওয়ার সিদ্ধান্ত জানালে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। এজন্য চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপ চাল আনার সিদ্ধান্ত হয়েছে।তিনি আরও বলেন, সৌভাগ্যবশত সারের ক্রয়মূল্য কিছুটা কমছে। এতে স্বস্তিতে আছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অত্যাবশ্যকীয় ২৯৫ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, দ্রুত বাস্তবায়ন’
‘অত্যাবশ্যকীয় ২৯৫ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, দ্রুত বাস্তবায়ন’

অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, যা দ্রুত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর Read more

১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৭ ভাদ্র ১৪৩২ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর
গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ঘটনায় দেশবাসীকে বিভ্রান্ত Read more

দুধ বানাতে গিয়ে বিস্ফোরণ: প্রাণ গেল ৪ মাসের শিশুর, মা-বাবা আশঙ্কাজনক
দুধ বানাতে গিয়ে বিস্ফোরণ: প্রাণ গেল ৪ মাসের শিশুর, মা-বাবা আশঙ্কাজনক

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির Read more

পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারাদণ্ড
পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারাদণ্ড

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইউটিউবার আদিল রাজা, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, টিভি Read more

ঘুষ না পেয়ে যুবকের হাত ভাঙল পুলিশ!
ঘুষ না পেয়ে যুবকের হাত ভাঙল পুলিশ!

রিমান্ডে নেওয়ার পর আসামির পরিবার ঘুষ না দেওয়ায় থানা হেফাজতে এক যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন