নওগাঁর ধামইরহাটে প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে জমি বিক্রির অভিযোগে চার জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা হাজতে পাঠায় পুলিশ। এর আগে গত সোমবার বিকালে ধামইরহাট সাব রেজিস্ট্রার অফিসে এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত আসামিরা হলো- সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ ও রুপনারায়ণপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে মো. মনসুর রহমান (৩২), চকতিলন এলাকার মৃত আবদুল খালেকের ছেলে রুহুল আমিন (৩৪), আমাইতাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৫৫) ও তার ছেলে রেজওয়ান হোসেন (২৮)।সাব রেজিস্ট্রার মাহবুবা মনির মিশু আসামিদের দাখিলকৃত দলিল ও সরকারি সকল কাগজপত্র যাচাইকালে তা রেজিস্ট্রি অফিসের এজলাসেই জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় প্রতারক চক্রদের আটক করে থানায় সোপর্দ করা হয়। গত সোমবার রাতে সাব রেজিস্ট্রার নিজে বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২২, তারিখ ৩০-৯-২৫ ইং।ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, আসামিদের মামলার প্রেক্ষিতে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, চালু হচ্ছে ইন্টারনেট
ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, চালু হচ্ছে ইন্টারনেট

ইরানে অর্থনৈতিক দুরাবস্থার প্রতিবাদে চলমান বিক্ষোভে নিহতের ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। একই সঙ্গে শিগগিরই ইন্টারনেট Read more

ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের
ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ শেষ করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পদক্ষেপ নিয়েছেন। তিনি রোববার মিশর ও Read more

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে Read more

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু
ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের Read more

যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধা ও দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা
যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধা ও দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে দেওয়া হচ্ছে বাধা। এতে করে গাজায় তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে এবং এর ফলে Read more

সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি
সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া (৩৪) নামের এক সরকারি চাকরিজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন