গাজীপুরের টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) খরতৈল বড় মসজিদ, মধ্যপাড়া (আব্দুল করিম স্কুল) এর সংলগ্ন মরহুম কাজলের বাড়িতে রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সোনিয়া আক্তার মিম (১৭) জানান, আমার স্বামী কামরুজ্জামান শাওন (২৪) ও শাশুড়ি শাহনাজ খন্দকার গত বুধবার সন্ধ্যায় একটি মামলায় গ্রেফতার হন। তাই আমার শ্বশুরবাড়ি তালা দেওয়া ছিল। আমি বনমালা এলাকায় একটি ভাড়া বাসায় থাকি। গতকাল রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় খরতৈল এলাকা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে প্রায় ৩০-৫০ জন লোক আমার শ্বশুরবাড়িতে হামলা চালিয়েছে। আমি ভয়ে রাতে একা আসতে পারিনি। পরে আজ সকালে বাসায় এসে দেখি বাড়ির দরজার তালা ভাঙা। ঘরের ভিতরের সবকিছু এলোমেলো। পরে দেখতে পাই যে আমাদের ঘরের প্রায় সবকিছুই লুটপাট করে নিয়ে গেছে। আমাদের ৪২ ইঞ্চি টিভি, একটা ফ্রিজ, প্রায় দেড় ভড়ি স্বর্ণ, ২টি মোবাইল, প্রায় ১ লক্ষ টাকাসহ ঘরের সবকিছুই লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও ঘরের অবশিষ্ট সবকিছু ভাঙচুর করে। তিনি অভিযোগ করে বলেন, খরতৈল সাততালা বালুর মাঠ এলাকার নিহাল, নিহালের বাবা বাবু, সিমান্ত, সিয়াম, শিমুল ও এই সম্পূর্ণ গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে। আমার স্বামী গ্রেফতারের আগে এই গ্রুপের সাথে অর্থনৈতিক লেনদেন নিয়ে ঝামেলা হয়েছিল এবং নাম পরিচয় না বলার শর্তে এলাকার অনেকেই জানিয়েছে এই লুটপাটের ঘটনা তারাই ঘটিয়েছে।  এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, লুটপাটের ঘটনায় এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল প্রকাশ হবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা
আগামীকাল প্রকাশ হবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে Read more

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি
ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলো কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে Read more

ইরান যুদ্ধের কারণে পেছালো ট্রাম্পের চীন সফর
ইরান যুদ্ধের কারণে পেছালো ট্রাম্পের চীন সফর

মধ্যপ্রাচ্যে চলমান ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধের কারণে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর পেছানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে Read more

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী
বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য বিচারপতি Read more

জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই Read more

মেসি ম্যাজিকে ফাইনালে ইন্টার মায়ামি
মেসি ম্যাজিকে ফাইনালে ইন্টার মায়ামি

লিগস কাপের আজকের সেমিফাইনাল ম্যাচে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে।  বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ঘরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন