ইউএস ওপেনের শেষ ষোলোর ম্যাচে জার্মান টেনিস খেলোয়াড় ইয়ান-লেনার্ড স্ট্রুফকে সরাসরি সেটে পরাজিত করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ৬-৩, ৬-৩, ৬-২ গেমের দাপুটে জয়ে শেষ আটে জায়গা করে নেন তিনি।ম্যাচজুড়ে স্ট্রুফকে কোনো সুযোগই দেননি জোকোভিচ। এই জয়ের মধ্য দিয়ে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন ৩৮ বছর বয়সী জোকোভিচ।এক মৌসুমে চারটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠে রেকর্ড গড়েছেন জকো। যদিও আগের এই রেকর্ডটিও ছিল তাঁরই দখলে। ৩৪ বছরের পর কেউ যেখানে একবারও পারেননি, সেখানে তিনি এই কীর্তি গড়েছেন তিনবার।আরেকটি নজরকাড়া রেকর্ডেও পিছনে ফেলেছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে। ফেদেরার তাঁর ক্যারিয়ারে আটবার বছরে চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিতে শেষ আটে উঠেছিলেন। এবার নবমবারের মতো এই কীর্তি গড়লেন জোকোভিচ।এছাড়া, এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৬৪তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল। গ্র্যান্ড স্লামের ইতিহাসে এটি সর্বোচ্চ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফেদেরার কোয়ার্টার ফাইনাল খেলেছেন ৫৮ বার।ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশে জোকোভিচ বলেন, ‘আমি জানি না ভবিষ্যতে আরও কতবার এই মঞ্চে ফিরতে পারব। তাই প্রতিটি ম্যাচ আমার জন্য বিশেষ। যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ।’অন্য একটি ম্যাচে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজও সহজ জয় তুলে নিয়েছেন ফ্রান্সের আর্তুর র‍্যাঁদেয়ারনেশের বিপক্ষে। প্রথম সেটে টাইব্রেকারে ৭–৬ (৭–৩) ব্যবধানে জয় পাওয়ার পর পরবর্তী দুই সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি আলকারাজ (৬–৩, ৬–৪)। শেষ আটে তাঁর মুখোমুখি হবেন চেক রিপাবলিকের জিরি লেহেচকা।আর নারী এককে বেলারুশের শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা কোনো প্রকার বাধা ছাড়াই পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে। স্প্যানিশ প্রতিপক্ষ ক্রিস্তিনা বুকশাকে ৬–১, ৬–৪ গেমে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠেন তিনি। কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কার প্রতিদ্বন্দ্বী হবেন মার্কেতা ভন্দ্রোসোভা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও আশপাশের বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) Read more

শেষটা ভালো হলো না আন্দ্রে রাসেলের
শেষটা ভালো হলো না আন্দ্রে রাসেলের

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা রাঙাতে চেয়েছিলেন আন্দ্রে রাসেল। বিদায়বেলায় মাঠে গার্ড অব অনার পেয়েছেন, ব্যাট হাতে খেলেছেন ১৫ বলে ৩৬ Read more

বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের জন্য সিমুলেশন ল্যাবের উদ্বোধন
বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের জন্য সিমুলেশন ল্যাবের উদ্বোধন

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২এপ্রিল) সকালে Read more

ভুল রক্তে রোগীর মৃত্যু, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মৃত্যুসনদে শ্বাসকষ্ট
ভুল রক্তে রোগীর মৃত্যু, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মৃত্যুসনদে শ্বাসকষ্ট

 মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন এক রোগীর দেহে "ও পজিটিভ " রক্তের পরিবর্তে "বি পজিটিভ " রক্ত পুশ Read more

Hillo Casino verovapaa: yleiskatsaus ja vaihtoehdot 2026
Hillo Casino verovapaa: yleiskatsaus ja vaihtoehdot 2026

Hillo Casino – Verovapaa Pelaaminen Suomessa Miksi valita verovapaa kasino? Suomalaiset pelaajat arvostavat erityisesti mahdollisuutta pitää voittoprosentti kokonaisuudessaan itsellään, ilman Read more

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে: সালাম পিন্টু
তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন