বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। দেশের মানুষ আর কোনো ‘আয়না ঘরের নির্বাচন’ মেনে নেবে না।মঙ্গলবার (৫ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সালাম পিন্টু বলেন, ছাত্রদল ও যুবদলকে হতে হবে জনগণের সেবক। কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। কেউ এর সঙ্গে জড়িত থাকলে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, আমরা বহু সরকারের পতন দেখেছি, কিন্তু আওয়ামী লীগের মতো এত অমানবিক ও ভয়াবহ পতন দেখিনি। তারা মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, মানুষের পেটের ভাত কেরে নিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, বাজার বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভার পূর্বে, আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা ‘জুলাই বিপ্লবে’ শহীদ পলাশের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের
পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রবিবার Read more

সীমান্ত থেকে নিয়ে যাওয়া ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সীমান্ত থেকে নিয়ে যাওয়া ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরে বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে Read more

৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা
৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে ১ বিলিয়ন ডলারের (১০১ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। Read more

বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ
বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ

কক্সবাজারের চকরিয়ায় বিরতিহীন বৃষ্টির কারণে কুরবানি পশুর হাটগুলো যেন অচেনা হয়ে গেল। এক কথায় বলতে গেলে, বৃষ্টিতে যেন বন্দী কুরবানি Read more

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি Read more

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাস বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।রোববার (১৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন