কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা মহাবিদ্যালয়ের মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থসহ বড়ভিটা এলাকার মাদক কারবারি সাগর খান (২১) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনি শিশুদের নিয়ে যে বার্তা দিলেন সিয়াম আহমেদ
ফিলিস্তিনি শিশুদের নিয়ে যে বার্তা দিলেন সিয়াম আহমেদ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা অঞ্চল। যুদ্ধ বিরতি ভেঙে গত ১৮ মার্চ গাজায় ফের Read more

বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু
বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে আপন নাতি মো. আশিক হোসেন ওরফে রানার লাঠির আঘাতে বৃদ্ধ দাদা শাবান উদ্দিন Read more

আমি শাকিব খানের মতো হতে চাই
আমি শাকিব খানের মতো হতে চাই

সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান চলচ্চিত্রে ২৫ বছরের অসামান্য অবদান ও দীর্ঘ ক্যারিয়ারের জন্য বিশেষ Read more

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামী কৃষকলীগের এক নেতাকে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলাকালীন গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত Read more

বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা বিভাগের সকল জেলাতে
বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা বিভাগের সকল জেলাতে

ঢাকা বিভাগের সব জেলায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম Read more

খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী
খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী

দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন