ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (০৬ জুন) সকালে ঝিনাইদহ শহরের পবহাটি ও কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের মাদ্রাসাপড়ুয়া ছেলে আদনান (১০) ও কোটচাঁদপুর উপজেলার মুরটিয়াগ্রামের জালাল উদ্দিনের ছেলে কাজল (১৮)। স্থানীয়রা জানায়, সকালে শহরের পাগলা কানাই এলাকার থেকে শিশু আদনান পবহাটি গিয়েছিল জাম খেতে। ফেরার পথে পবহাটি কলাহাট এলাকার সড়কে দাঁড়ানো অবস্থায় একটি মাটিটানা লাটাহাম্বার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে সকালে কোটচাঁদপুর উপজেলার মুরটিয়া গ্রাম থেকে কলেজছাত্র কাজল তার চাচাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে উপজেলা শহরে যাচ্ছিল। পথে বহরমপুর গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাজল মারা যায়। আহত কাজলের চাচাতো ভাই অভিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, দুটি ঘটনাতেই স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। দুর্ঘটনাগুলো খুবই মর্মান্তিক ও দুঃখজনক। আমরা প্রত্যেকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর
বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সমাজসেবা অধিদফতরের Read more

ইমরান খান থেকে নওয়াজ শরীফ- পাকিস্তানের সাবেক যে প্রধানমন্ত্রীদের ‘নিরাপত্তা হুমকি’ আখ্যা দেওয়া হয়েছে
ইমরান খান থেকে নওয়াজ শরীফ- পাকিস্তানের সাবেক যে প্রধানমন্ত্রীদের ‘নিরাপত্তা হুমকি’ আখ্যা দেওয়া হয়েছে

পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সে দেশের 'জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' বলে বর্ণনা করেছেন। তবে পাকিস্তানের রাজনৈতিক Read more

উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০
উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাহারাইচ জেলার ঘন জঙ্গলে ঘেরা গেরুয়া নদীতে একটি ছোট নৌকাডুবে নিখোঁজ অন্তত ১০ যাত্রী। বুধবার ভোরের দিকে Read more

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় কি উভয় সংকটে নেতানিয়াহু?
গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় কি উভয় সংকটে নেতানিয়াহু?

ট্রাম্প প্রস্তাবিত চুক্তিটি অনেকটাই এক বছরেরও বেশি সময় আগে জো বাইডেনের করা পরিকল্পনার মতো। তবে প্রথমবারের মতো, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ Read more

ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?
ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?

বিশ্লেষকেদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধিতার বিষয়টি বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে। সম্প্রতি দুটি দৈনিক পত্রিকা অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও Read more

জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে: রিজভী
জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে: রিজভী

চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।শনিবার (১৬ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন