ফিলিস্তিনের গাজার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইসরাইল। ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে রওনা দিয়েছিল।শনিবার (২৬ জুলাই) ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে রওনা হয়েছিল।  এতে সংসদ সদস্য, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকসহ ২১ জন নিরস্ত্র কর্মী ছিলেন।প্রেস টিভির মতে, ইসরাইলি নৌবাহিনীর জাহাজগুলো কাছে আসার আগে ক্রুরা জাহাজের ওপরে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখেছে।  এ পরিস্থিতিতে তারা ‘ডিসট্রেস কল’ জারি করেছে। হুওয়াইদা আরাফ নামে ওই জাহাজে থাকা একজন জানান, ইসরাইলি জাহাজগুলো দেখার পর ক্রুরা ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।‘হান্ডালায়’ ভ্রমণকারী ইউরোপীয় সংসদের একজন ফরাসি সদস্য এমা ফোররো ছিনতাইয়ের ঘোষণা দিয়ে বলেন, ‘ইসরাইল সামরিক বাহিনী এখানে’। অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ক্রুরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের লাইফ জ্যাকেট পরে বসে আছে এবং সংঘর্ষ এড়াতে তাদের হাত ওপরে তুলে ধরে আছে।‘হান্ডালা’ গাজার শিশুদের জন্য ফর্মূলা, খাবার এবং ওষুধসহ মানবিক সহায়তা বহন করছিল।এর আগে গত মাসে, ইসরাইলি সেনাবাহিনী একইভাবে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছিল, যেখানে ১২ জন উচ্চ-প্রোফাইল আন্তর্জাতিক ক্যাম্পেইনার ছিলেন।  তার আগে মে মাসেও, ইসরাইলি ড্রোনগুলো মাতার উপকূলরেখার কাছে থাকা গ্রেটা থুনবার্গসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে আরোহন করা একই ধরণের একটি জাহাজে আক্রমণ করেছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে কানি বকের ৪ পা, এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়
ফুলবাড়ীতে কানি বকের ৪ পা, এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার পা-ওয়ালা একটি কানি বকের সন্ধান পাওয়া গেছে। বকটির দু'পা স্বাভাবিক থাকলেও, অন্য দুটি পা আকারে কিছুটা ছোট। Read more

সাত বছর পর গকসু নির্বাচনের তফসিল ঘোষণা
সাত বছর পর গকসু নির্বাচনের তফসিল ঘোষণা

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘ ৭ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী Read more

লেবাননের অন্তত ছয়টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর
লেবাননের অন্তত ছয়টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

লেবাননের বেকা উপত্যকা অঞ্চলের অন্তত ছয়টি গ্রামের বাসিন্দাদের দ্রুত গ্রামগুলো খালি করে দিতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।গ্রামগুলো হলো- বেকা Read more

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর
কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর

কুষ্টিয়া শহরের মজমপুর গেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ Read more

জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে: জামায়াত আমির
জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে: জামায়াত আমির

জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। সেই সঙ্গে, অতীতের যেকোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে Read more

হাদী হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ
হাদী হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে শরিফ বিন ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ছাত্র জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) টঙ্গীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন