চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে অবৈধ পার্কিং, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফল বিক্রি, ওজনে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে থানা মোড়, উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং সতর্কবার্তা প্রদান করা হয়।সিএনজি চালক পাপ্পু (৩৫) কে অবৈধ পার্কিংয়ের দায়ে ১ হাজার টাকা, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় জয় দে (২০) কে ২ হাজার টাকা এবং দেলোয়ার (৩০) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা পরিষদ প্রবেশপথে নোংরা পরিবেশ সৃষ্টি করায় দোকানদারদের এক ঘণ্টার মধ্যে পরিষ্কার করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি আনোয়ারা সরকারি আদর্শ বিদ্যালয়ের সামনে রাস্তায় সাত ফিট জুড়ে অবৈধভাবে গাড়ি পার্কিং করা চালকদের কড়া হুঁশিয়ারি প্রদান করা হয়।এছাড়া মৌসুমী ফল বিক্রেতাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সতর্ক করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধেও সতর্কবার্তা দেওয়া হয়।অভিযানে ‘প্রবীর স্টোর’ নামের একটি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। স্বর্ণের দোকানগুলোতে বিএসটিআই অনুমোদিত স্কেল না থাকায় মৌখিক সতর্কবার্তা দেওয়া হয়। এ সময় বেপরোয়া গতির মোটরসাইকেল আরোহীদের থামিয়ে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ‘জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান চলবে। যারা আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক
তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মোছাঃ রোহিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ Read more

ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ
ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে Read more

ছুটির দিনে ঢাকার বায়ু ‘সহনীয়’
ছুটির দিনে ঢাকার বায়ু ‘সহনীয়’

পবিত্র আশুরা আজ। এ উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সড়কে যানবাহনের সংখ্যাও কম। ফলে মাঝারি Read more

লাইসেন্স পেলো ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, চেয়ারম্যান নাজমা
লাইসেন্স পেলো ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, চেয়ারম্যান নাজমা

৫টি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য শরিয়াহভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক 'সম্মিলিত ইসলামী ব্যাংক' প্রাথমিক লাইসেন্স পেয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান করা Read more

বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের
বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া ও উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) লাকসামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন