প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভা ঘিরে দুপুর থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। জুমার নামাজের পর বিএনপি সমর্থিত নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভাস্থলে উপস্থিত হন। বিদেশি কূটনীতিক মিশনের প্রতিনিধিরাও এই আয়োজনে যোগ দিয়েছেন। শোকসভাস্থলে প্রবেশের জন্য আয়োজকদের পক্ষ থেকে নির্ধারিত কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশমুখে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনপির নির্ধারিত স্বেচ্ছাসেবকরা অবস্থান করছেন। আমন্ত্রিত অতিথিদের কার্ড প্রদর্শন সাপেক্ষে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এমনকি যানবাহনের নির্ধারিত কার্ড ছাড়া কোনও গাড়ি, এমনকি মিডিয়ার গাড়িও ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।  এর আগে আয়োজক কমিটির পক্ষ থেকে অধ্যাপক মাহবুব উল্লাহ জানিয়েছিলেন, শোকসভার গাম্ভীর্য বজায় রাখতে রাজনৈতিক দলের কোনও নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তারা আমন্ত্রিত অতিথি হিসেবে দর্শকসারিতে অবস্থান করবেন। মঞ্চে কেবল বিশিষ্ট পেশাজীবী, গবেষক, ধর্মীয় প্রতিনিধি এবং দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখবেন।নাগরিক সমাজ এই শোকসভাকে কোনো রাজনৈতিক জনসভা নয়, বরং ‘শ্রদ্ধা জানানো ও নীরব উপস্থিতির একটি অনুষ্ঠান’ হিসেবে উল্লেখ করেছে। অংশগ্রহণকারীদের জন্য সেলফি না তোলা, হাততালি না দেওয়া এবং দাঁড়িয়ে না থাকার মতো কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল
বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল

বিএনপি কোন ভেসে আসা দল নয়। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের
বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার। তবে অনুশীলনের Read more

নড়াইল-২ বিএনপি প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে আমরণ অনশন
নড়াইল-২ বিএনপি প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে আমরণ অনশন

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের অনুসারীরা আমরণ অনশন করছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) Read more

হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল
হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর Read more

কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ
কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। এই জয়ের মাধ্যমে আগামী Read more

খেলতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী
খেলতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

চট্টগ্রামের আনোয়ারায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী। গত সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বৈরাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন