টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান প্রকল্পের অর্থায়নে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে আল ইমাম ইসলামিক সেন্টারের নিজস্ব কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাউদ্দিন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আহসান হাবিব ইমরুজ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াহইয়া খান মারুফ, দৈনিক খবরপত্রের বার্তা সম্পাদক হারুন ইবনে শাহাদত, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আল ইমাম ইসলামিক সেন্টারের মুখপাত্র হারুন অর রশিদ প্রমুখ। এসময় ১২ জন নারী উদ্যোক্তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বছরে ইসরাইল ছেড়েছে ৭০ হাজার ইহুদি
এক বছরে ইসরাইল ছেড়েছে ৭০ হাজার ইহুদি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি জনগণের মাঝে ভীতিকর অকস্থা বিরাজ করছে।দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো Read more

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কুদ্দুস মোল্লা Read more

নাগরপুরে ৪’শ বছরের পুরাতন মসজিদ ঘিরে রয়েছে নানা রহস্য
নাগরপুরে ৪’শ বছরের পুরাতন মসজিদ ঘিরে রয়েছে নানা রহস্য

মসজিদে দান করলেই পূরণ হয় মনের বাসনা এবং পাশের পুকুরে গিযে় বলে এলেই ভেসে ওঠে পিতলের থালা-বাসন। এছাড়াও রাতের আঁধারে Read more

ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?
ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?

বিশ্লেষকেদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধিতার বিষয়টি বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে। সম্প্রতি দুটি দৈনিক পত্রিকা অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও Read more

ঝড় কিংবা বজ্রপাতের সময় গোসল কতটা নিরাপদ
ঝড় কিংবা বজ্রপাতের সময় গোসল কতটা নিরাপদ

বৈশাখের বিদায়লগ্নে দাপটে রয়েছে তাপমাত্রা। সর্বত্রই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। কখনও তাপদাহের উত্তাপ আর কখনও ঝড়-ব্জ্রপাতের দাপট। বেশ কিছুদিন দেশের Read more

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন