ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের সন্তান ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ভালুকা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মতিউর রহমান খান মোহনের নেতৃত্বে এক প্রতিনিধিদল পারভেজের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শোক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।  শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে পারভেজের শেষ শ্রদ্ধা জানাতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও কোরআনখানি করা হয়। এ সময় উপস্থিত সদস্যদের নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মতিউর রহমান। তিনি পারভেজের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “একটি মেধাবী তরুণের অকাল প্রয়াণ সমগ্র সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার পরিবারের পাশে থেকে ন্যায়বিচার ও শোকসন্তপ্ত মুহূর্তে সাহায্যের আশ্বাস দিচ্ছি।”  প্রতিনিধিদল পারভেজের বাড়িতে গিয়ে তার মা ও পরিবারবর্গের সাথে দেখা করেন। শোকাহত মা তার সন্তানের জন্য সকলের দোয়া প্রার্থনা করেন এবং সংগঠনের সহমর্মিতাকে স্বাগত জানান।  কাইচান গ্রামে জন্ম নেওয়া পারভেজ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে সমাজসেবায় নিবেদিত ছিলেন। তার আকস্মিক মৃত্যু স্থানীয় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলে।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক
বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক

যশোরের বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় একজন ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (১৭ মে) রাত সাড়ে Read more

স্ত্রীসহ ১১ আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠালো পুলিশ
স্ত্রীসহ ১১ আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠালো পুলিশ

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের দেশত্যাগ Read more

ইনকিলাব মঞ্চ ব্যতীত কারও প্ররোচনায় পা দেবেন না: জুমা
ইনকিলাব মঞ্চ ব্যতীত কারও প্ররোচনায় পা দেবেন না: জুমা

ইনকিলাব মঞ্চ ব্যতীত কারও প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন Read more

ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের  কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘোষণা দিয়েছে Read more

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জর্ডানের
ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জর্ডানের

অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান। টুর্নামেন্টে নিজেদের নির্ধারিত ম্যাচে এ অস্বীকৃতি জানিয়েছে দলটি। এর ফলে নিয়ম Read more

খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর শুক্কুর (২৩) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ মে) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন