কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে শাফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পশ্চিম পাশে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরা (বিল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধু ওই এলাকার আফসার আলীর স্ত্রী। এর আগে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গৃহবধূ নিখোঁজ হওয়ার পর থেকে বুধবার দুপুর পর্যন্ত স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে বুধবার বিকালে বাড়ির পাশে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরায় (বিল) পাড়ে তার ব্যবহৃত জুতা পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় ও পরিবারের লোকজনের সন্দেহ, নিখোঁজ গৃহবধূ এই বিলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে। পরিবারের লোকজন ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে খবর নিয়ে দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় ১০ থেকে ১৫ জন ব্যক্তি ওই বিলে বিভিন্ন কায়দায় উদ্ধারের চেষ্টা করে, কিন্তু তারা ওই গৃহবধূকে উদ্ধার করতে পারেনি। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই বিলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। নিহত গৃহবধূর স্বজন ও স্থানীয়রা জানান, শাফিয়া বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। ঢাকা, রংপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরও তার কোনো অগ্রগতি হয়নি। ফলে দীর্ঘদিন ধরে বিষাদগ্রস্ত ছিলেন শাফিয়া। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার রাত সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে মুঠোফোনে গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকিতে পণ্য না দেয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললো ক্রেতা
বাকিতে পণ্য না দেয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললো ক্রেতা

বাকিতে সিগারেট না দেয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেলেছে স্থানীয় এক যুবক। সোমবার (১১ আগষ্ট) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া গ্রামে Read more

কারওয়ানবাজার-আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ
কারওয়ানবাজার-আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীজুড়ে মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক Read more

দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মোহাম্মদ জিয়া উদ্দিন (৩০) নামের এক বাইসাইকেল আরোহীর। এই ঘটনায় গুরুতর Read more

লোহাগাড়ায় আলোচিত জহির হত্যা মামলার আসামী সাহাবউদ্দীন গ্রেপ্তার
লোহাগাড়ায় আলোচিত জহির হত্যা মামলার আসামী সাহাবউদ্দীন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত রাজমিস্ত্রী জহির উদ্দীন হত্যা মামলার অন্যতম আসামী সাহাব উদ্দীন (৩৮) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।শুক্রবার (২৫ Read more

সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ
সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ

সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে ২৩০ জন আহতদের প্রত্যেক কে ১ লাখ টাকা করে ২ কোটি ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক Read more

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অর্ধ গলিত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় পাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন