হিলিতে লাম্পি ডিজিজ নামে গরুর চর্ম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কোরবানি ঈদের আগেই এই রোগে আক্রমনে বিপাকে গবাদিপশু পালনকারী সহ ছোট বড় খামারীরা। গেলো দেড় মাসে প্রায় ২৫ থেকে ৩০ টি গরু মারা গেছে এই রোগে, এতে আতংক ছড়িয়ে পড়েছে খামারিদের মাঝে। এদিকে প্রাদুর্ভাব ঠেকাতে রোগাক্রান্ত গরু আলাদা রাখার পাশাপাশি আক্রান্ত পশুদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে গরুর খামারে খামারে ছড়িয়ে পড়েছে চর্ম রোগের প্রাদুর্ভাব। নাম লাম্পি স্ক্রিন ডিজিজ বা এলএসডি। গেলো দুই মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে ভাইরাস জনিত ছোঁয়াচে এই রোগ। খামারিরা জানান এই রোগে আক্রান্ত গরুর শরীরে গুটি বের হয়ে শরীর ফুলে যায়, পচন ধরে ও রক্ত বের হয়। প্রাণী সম্পদের তথ্যমতে এই উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ১৬ হাজার গবাদিপশু।এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় ৫০০ থেকে ৭০০টি গবাদিপশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর গেলো দেড় মাসে মারা গেছে ২৫ থেকে ৩০টির মত গরু। তবে উপজেলা প্রাণী সম্পদ অফিসে কাগজে কলমে রয়েছে মাত্র ২টি গরু মারা যাওয়ার তথ্য আর আক্রান্তের সংখ্যা মাত্র ১৫০টির। চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় অনেক প্রান্তিক খামারী চিকিৎসা না করতে পারায় হারাতে হচ্ছে নিজের শেষ সম্বলটুকু। সামনে কোরবানি ঈদ তাই আতংকে আছেন খামারিরা, আক্রান্ত গবাদিপশু নিয়ে ছুঁটছেন চিকিৎসকের কাছে। ঈদুল আযহার আগে এমন রোগ দেখা দেওয়ায় খামারিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কথা হয় কয়েখজন খামারীরর সাথে, তারা বলেন, লাম্পি স্কিন ডিজিজ এর কারনে অনেকের গরু মারা গেছে। সেই সাথে অনেক গরুর এখনো আক্রান্ত হয়ে আছে। ডাক্তাররা অনেক সময় আসতে চায় না, কারন এক সঙ্গে ১০টি গরুর ভ্যাকসিন দেওয়ার মতো না হলে তারা ভ্যাকসিন প্যাকেট থেকে বের করে না। এতে করে খামারীরা বেশি অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। সামনে কোরবানী ঈদ ঈদের আগে যদি গরুর রোগ না ভালো করতে পারে তাহলে ক্ষতির মুখে পড়বেন। তবে বড় গরুর থেকে ছোট গরু এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলেও জানান তারা। এদিকে হাকিমপুর প্রাণি সম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, আতংকিত না হয়ে খামারিদের সর্তক থাকার পাশাপাশি নানা পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন সময় খামারিদের লিপলেট বিতরণসহ নানা পরামর্শ দিচ্ছি। তবে যাদের গরুর এই রোগ দেখা দিবে তারা আমাদের নিকট আসলে সঠিক পরামর্শ পাবেন। এই রোগের সরকারিভাবে এখন পর্যন্ত কোন ভ্যাকসিন বিতরণের সুযোগ নেই। বাহির থেকেই কিনে নিতে হচ্ছে বলেও জানান তিনি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির
জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। এদিকে দলের Read more

১৯ জুলাই: নামাজের সময়সূচি
১৯ জুলাই: নামাজের সময়সূচি

আজ শনিবার, ১৯ জুলাই ২০২৫ ইংরেজি, ৪ শ্রাবণ ১৪৩২ বাংলা, ২৩ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা ডাঃ নজরুল গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা ডাঃ নজরুল গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ Read more

চাঁদা বিতর্কে মুখ খুললেন বাঞ্ছারামপুরের ইউএনও
চাঁদা বিতর্কে মুখ খুললেন বাঞ্ছারামপুরের ইউএনও

জাতীয় দিবস উদযাপন ঘিরে প্রশাসনের বিরুদ্ধে প্রচলিত ‘চাঁদা আদায়’ সংক্রান্ত অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল Read more

খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

পঞ্চগড়ে ভারতীয় দুই নাগরিকের জাল এনআইডি বাতিলের সুপারিশ
পঞ্চগড়ে ভারতীয় দুই নাগরিকের জাল এনআইডি বাতিলের সুপারিশ

ভুয়া তথ্য উপস্থাপন করে জাতীয় পরিচয়পত্র নেওয়ার ঘটনায় ভারতের দুই নাগরিকের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। পঞ্চগড়ের জেলা নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন