নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডিস ব্যবসায়ীর কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী নূর মোহাম্মদ (৪২) ফতুল্লা মডেল থানায় বুধবার (২৯ অক্টোবর) অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে নবীনগর এলাকার আব্দুল খালেকের ছেলে জসিম (৪১), মুসলিমনগরের নাছিরের ছেলে মোক্তার (৪০), ডালীপাড়ার সোহেল (৪৩) সহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, ফকির চাঁন বেপারীর ছেলে নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে নবীনগর এলাকায় ডিস ব্যবসা পরিচালনা করছেন। অভিযুক্তরা অতীতে একাধিকবার তার ডিস লাইনের তার কেটে ও যন্ত্রপাতি চুরি করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।সম্প্রতি অভিযুক্ত ব্যক্তিরা কোনো কারণ ছাড়াই ব্যবসায়ী নূর মোহাম্মদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ২৮ অক্টোবর তারা নূর মোহাম্মদের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিয়ে টাকা দাবি করেন এবং হুমকি দেয় যে, টাকা না দিলে এলাকায় ব্যবসা চালানো যাবে না।এর পরদিন বুধবার (২৯ অক্টোবর) সকালে নবীনগর এলাকায় নূর মোহাম্মদের দুই কর্মচারী মো. রাকিব ও মো. রিফাতকে আটকিয়ে অকারণে গালিগালাজ ও মারধর করে অভিযুক্তরা। এতে তারা আহত হন। মারধরের সময় হামলাকারীরা আরো হুমকি দেয় যে, টাকা না দিলে নূর মোহাম্মদ ও তার কর্মচারীদের প্রাণে মেরে ফেলবে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি পুলিশের নজরে এসেছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ
শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ

শরীয়তপুরে জাজিরার বড়কান্দি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই Read more

আনোয়ারায় সড়কপথে গড়ে উঠছে অবৈধ পশুর হাট, বিপাকে ইজারাদাররা
আনোয়ারায় সড়কপথে গড়ে উঠছে অবৈধ পশুর হাট, বিপাকে ইজারাদাররা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মূল সড়ক ও মোড়ে মোড়ে গড়ে উঠেছে অস্থায়ী ও অবৈধ পশুর হাট। Read more

সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের
সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের

আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহাসহ ১৫ বিচারকের ব্যক্তিগত নথিসহ সম্পদের বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন Read more

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে। বিষয়টি Read more

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) Read more

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার
আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আখতার হোসেন (৪০)। সে সাবেক আনোয়ারা উপজেলা মহিলা ভাইস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন