কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ৬ দিন ধরে ঘন কুয়াশা,আর হিমশীতল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।এদিকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬ টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২ টা পরেও সূর্যের দেখা নেই এজনপদে। ফলে কৃষি শ্রমিকরা হাঁড় কাঁপানো ঠান্ডায় জীবিকার তাগিদে কাজ করতে দেখা গেছে।স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশা ঝড়া শুরু হয়। সারারাত গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা ঝড়ে। সকালে তো দুরের কথা, সারাদিন সূর্যের মুখ দেখা যায় না। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন ছিন্নমুল, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ জন। শীতের তীব্রতার কারনে কাজে যেতে না পেরে অনেকেরই জীবনযাত্রায় স্থবিরতা নেমে এসেছে। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, শুক্রবার সকাল ৬টায় জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, আগামী কয়েক দিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং সামনে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া Read more

বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের
বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের

বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক দিয়েছে ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোকে একটি ‘নিরাপত্তা ও সামরিক জোট’ গঠনের Read more

ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক
ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত নতুন Read more

বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল পোর্ট থানার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা মামলায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন Read more

গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়
গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়

ঋতু পরিবর্তনের সময় অনেকেই গলা ব্যথার সমস্যায় ভুগে থাকেন। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে Read more

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে প্রথমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন