নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সদর মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তারা হলো মো. রতন প্রধান (৪০), আরিফুল হক ফাহিম (৩৮) ও সহিদুল ইসলাম (৪৫)।ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করে দুজনকে। তারা হলো মো. রমিজ উদ্দিন ঢালী (৫৯) ও মহাসিন সিপাহি (৪৫)।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সর্বাধিক ৯জনকে গ্রেফতার করে। তারা হলো মো. আরিফ মাহমুদ (৩০), মো. সাজু (৩১), মনিরুল ইসলাম রাসেল (৪৫), মোখলেছুর রহমান (৫৮), মো. আবুল হোসেন (৫৪), হাবিবুর রহমান তানভীর (২১), মো. শাহিন (৩২), মো. তাজুল ইসলাম (বয়স উল্লেখ নেই) এবং মো. আক্তার হোসেন (২৭)।বন্দর থানা পুলিশ গ্রেফতার করে তিনজনকে। তারা হলো সাইদুল ইসলাম (৩৫), মিজান মেম্বার (৪৬) ও সুফল চন্দ্র দাস (২১)।রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে মোমেন মোল্লা (৫২) এবং সোনারগাঁও থানা পুলিশ গ্রেফতার করে মো. রাসেল (৪০)।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সময়ের কন্ঠস্বরকে জানান, গ্রেফতারকৃত ১৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, একই দিনে জেলার সাতটি থানার উদ্যোগে সাতটি চেকপোস্ট বসিয়ে ১৭৬টি যানবাহন ও ৩৪৩টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত অপরাধে দুটি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়, জানাজায় নেওয়া যাবে না ব্যাগ
খালেদা জিয়ার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়, জানাজায় নেওয়া যাবে না ব্যাগ

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তার জানাজায় অংশ নিতে গেলে কোনো ব্যাগ Read more

কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে
কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার বাসভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

সিরাজদিখানে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সিরাজদিখানে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নাশকতার মামলায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) Read more

প্রাপ্তি-অপ্রাপ্তির ২০২৫-কে বিদায় জানিয়ে নতুন ভোরের অপেক্ষায় বিশ্ব
প্রাপ্তি-অপ্রাপ্তির ২০২৫-কে বিদায় জানিয়ে নতুন ভোরের অপেক্ষায় বিশ্ব

ট্রাম্পের শুল্ক-নীতিতে বিশ্ববাজারের তোলপাড়, গাজায় এক পশলা শান্তির মতো ভঙ্গুর যুদ্ধবিরতি আর ইউক্রেন যুদ্ধের অমীমাংসিত হাহাকার। এমনই সব তপ্ত স্মৃতি Read more

৫ নভেম্বর: নামাজের সময়সূচি
৫ নভেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন