আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় আজ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির বেঞ্চ এ রায় দেবেন। এ মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারেক রহমানের আইনজীবী। আর লুৎফুজ্জামান বাবরের আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে হওয়া তদন্ত ২১ আগস্ট মামলাকে ভিন্নখাতে নিয়ে গেছে। চলতি বছর ১২ জানুয়ারি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়, তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে রাষ্ট্রপক্ষের উপস্থাপনের মধ্য দিয়ে গত ১৭ জুলাই আপিলের ওপর শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ৩১ জুলাই, ১৯ আগস্ট, ২০ আগস্ট শুনানি হয়। পঞ্চম দিন ২১ আগস্ট শুনানি শেষ করা হয়।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতা-কর্মী। বিচারপ্রক্রিয়ার তৃতীয় ধাপে আপিল শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার পর্যায়ে এল।ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা হয়।মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৫২ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় ২০১২ সালের ২৮শে মার্চ বুধবার৷এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগেরহাটে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৩
বাগেরহাটে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৩

বাগেরহাটের চিতলমারীতে স্বর্ণের দোকানের সিন্দুক কেটে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলা হওয়ার চার ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণসহ Read more

গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বরগুনার তালতলীতে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন।শনিবার (২৪ মে) সকাল সাড়ে Read more

যে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
যে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

গুম ও হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ Read more

অনলাইন জুয়ায় আসক্তি, সর্বস্ব হারাচ্ছে বেনাপোল-শার্শার মানুষ
অনলাইন জুয়ায় আসক্তি, সর্বস্ব হারাচ্ছে বেনাপোল-শার্শার মানুষ

দেশে নতুন আতঙ্কের নাম অনলাইন জুয়া। পৃথিবীর অধিকাংশ দেশে জুয়া বহু পুরনো ও প্রচলিত একটি বিনোদনের মাধ্যম। কিন্তু প্রযুক্তির দ্রæত Read more

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস
কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস

পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ আটজন যাত্রী Read more

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। এসব কর্মকর্তার মধ্যে ১৪ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন