চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেন ৩টি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিতে থাকা একটি কন্টেইনার নিচে পড়ে যায় আর দুটি বগির কন্টেইনার বাঁকা হয়ে যায়। কিন্তু কোন হাতা হাতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (০১ মে) রাত ১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকায় ঢাকা মুখি লাইনে এই ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ঢাকা মুখি রেল লাইনে ত্রুটি থাকার কারণে চট্টগ্রাম মুখি লাইনে উভয় দিকের ট্রেন চলাচল করছে। কুমিরা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, মালবাহী ট্রেনটি কন্টেইনার বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু উপজেলার বাঁশবাডিয়া ইউনিয়নের মাপপুকুর এলাকায় অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়ে যায়। এতে একটি বগি থেকে কনটেইনার নিচে পড়ে যায় আর দুটি বগি বাঁকা হয়ে থাকতে দেখা যায়। সকাল ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হলেও দুর্ঘটনার পর থেকে ঢাকা মুখি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম মুখি লাইন দিয়ে উভয়দিকের ট্রেন চলাচল করছে। কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার লোকমান হক বলেন, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু একটি কন্টেইনার মাটিতে পড়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু ঢাকা মুখি রেল লাইন বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষ পর্যায়ে খুব শীঘ্রই ঢাকা মুখে লাইনে চলাচল করবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা
গাজীপুরে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যা সাত টার সময় Read more

রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি
রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত দুই দিনে ৫৩টি Read more

রাজধানীর পশ্চিম রাজাবাজার থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার
রাজধানীর পশ্চিম রাজাবাজার থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকা থেকে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ Read more

দেওয়ানগঞ্জে রাস্তার বেহাল দশা, দ্রত সংস্কারের দাবি স্থানীয়দের
দেওয়ানগঞ্জে রাস্তার বেহাল দশা, দ্রত সংস্কারের দাবি স্থানীয়দের

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ টু তারাটিয়া বাজার মেইন রোড পাররামরামপুর ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ তারাটিয়া বাজার। প্রতিবছর এখান থেকে সরকার পায় Read more

ফটিকছড়িতে দেয়ালে চিকা লিখতে গিয়ে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য আটক
ফটিকছড়িতে দেয়ালে চিকা লিখতে গিয়ে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রকাশ্যে দেয়ালে চিকা লেখার সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও যুবদলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন