গাজীপুরের কোনাবাড়ীতে নাসির পালোয়ানকে হত্যা মামলার অন্যতম আসামি নাওফিল রাব্বিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ০২:৫০ ঘটিকায় জামালপুর জেলার সদর থানার মাইনকুর (রশিদপুর) এলাকায় নাসির পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি নাওফিল রাব্বি তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি হলেন জামালপুর জেলার সদর থানার মাইনকুর (রশিদপুর) গ্রামের বাবুল শেখের পুত্র নাওফিল রাব্বি। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় গেলাপ মিয়ার ভাড়াটিয়া বাসায় দীর্ঘদিন যাবত ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদ বলেন, ‘গত রাতে যৌথ বাহিনীর অভিযানে নাসির পালোয়ান হত্যা মামলার আসামি নাওফিল রাব্বিকে আটক করা হয়েছে। তাকে আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী
কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ ঘিরে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধ্য প্রদেশের উপজাতি কল্যাণমন্ত্রী বিজয় শাহ। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় Read more

নওগাঁয় বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার
নওগাঁয় বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার

নওগাঁয় একটি বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার Read more

কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন
কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

আজ পহেলা বৈশাখ ১৪৩২, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো আরো একটি নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির Read more

কুমিল্লায় করোনায় এবছরে প্রথম মৃত্যু
কুমিল্লায় করোনায় এবছরে প্রথম মৃত্যু

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা।এবছর এটি কুমিল্লা জেলায় প্রথম করোনায় Read more

অনিয়মের অভিযোগে স্থগিত হলো মাদ্রাসা সুপারের এমপিও
অনিয়মের অভিযোগে স্থগিত হলো মাদ্রাসা সুপারের এমপিও

পঞ্চগড়ের দেবীগঞ্জের শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলামের এমপিও সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) অধিদপ্তরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন