এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এ ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি।ইরানের সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। লুকা বেক্কারি জানান, ‘আমরা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি।’তিনি আরও বলেন, ‘রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার’। সম্প্রতি জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনে সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ।  ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত এ সম্মেলনে প্রথমে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দোর্রা, মোনাকো। এর আগে চলতি বছরের ২০ মার্চ মেক্সিকো সরকার জানায়, তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা Read more

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে।রোববার (১৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার ঝাউদিয়া এলাকায় এ দুর্ঘটনা Read more

৬ দফা উপেক্ষায় ইন্ট্রাকোর গ্যাসবাহী ট্রাক আটকালো ভোলাবাসী  
৬ দফা উপেক্ষায় ইন্ট্রাকোর গ্যাসবাহী ট্রাক আটকালো ভোলাবাসী  

ভোলায় 'আমরা ভোলাবাসী'র ৬ দফা দাবী উপেক্ষা করে গ্যাস পাচারের সময় মধ্য রাতে ইন্ট্রাকো গ্যাস কোম্পানির গ্যাসবাহী ১০টি গাড়ি আটকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন