লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অতিরিক্ত লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। প্রতিদিন অন্তত ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে উপজেলার ৫৬ হাজারের বেশি গ্রাহককে। দিনের বাকি সময়েও থাকে ভোল্টেজের তারতম্য। ব্যাপক লোডশেডিং এবং অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধ ও শিশুরা। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়েছে। তীব্র এ লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে বিদ্যুৎ অফিস ঘেরাও করারও হুমকি দিয়েছেন অনেকে।যদিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে উপজেলা পল্লী বিদ্যুৎ বিভাগ। তাদের দাবি, লো-ভোল্টেজের কারণে এমনটি হচ্ছে।স্থানীয়রা বলছেন, ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে দেশের সকল শিল্পকারখানা ও অফিস-আদালত বন্ধ থাকা সত্ত্বেও পল্লী বিদ্যুৎ সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেখানে আনন্দ থাকার কথা, সেখানে শুধু গরম আর অন্ধকার।’জানা গেছে, কমলনগর উপজেলায় পল্লী বিদ্যুতের ৫৬ হাজারেরও অধিক গ্রাহক রয়েছে। এর জন্য প্রতিদিন গড়ে ১০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। ঈদের ছুটিতে অফিস ও শিল্পকারখানা বন্ধ থাকায় বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও দেখা দিয়েছে অতিরিক্ত লোডশেডিং।ঢাকা থেকে ঈদের ছুটিতে আসা উপজেলার এক বাসিন্দা বলেন, ‘অতীতের কোন ঈদে এবারের মতো এমন খারাপ পরিস্থিতি হয়নি। শহরের সব কিছু বন্ধ। তাই পর্যাপ্ত বিদ্যুৎ থাকার কথা।’এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির কমলনগর উপজেলার জিএম নিতেশ সাহা বলেন, ‘লো-ভোল্টেজের কারণে সকল ফিডারে একসাথে বিদ্যুৎ সরবরাহ করতে পারি না। তাই বিকল্প হিসেবে এক লাইনের ফিডার বন্ধ করে আরেক লাইন চালু করতে হয়। এতে ভোল্টেজের তারতম্য ঘটে। ফলে এটিকে লোডশেডিং বলা যায় না।’পল্লী বিদ্যুৎ সমিতির লক্ষ্মীপুর জেলার ডিজিএম দিলীপ চন্দ্র বর্মন জানান, গ্রীড থেকে উপজেলার দূরত্ব ৭২ কিলোমিটার। এই দূরত্বের কারণেই লো-ভোল্টেজের সমস্যা দেখা দিচ্ছে। লক্ষ্মীপুরের গ্রিডটি চালু হলে এমন সমস্যা আর থাকবে না। এই গ্রিডটি দ্রুত চালু হবে বলে তিনি জানান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান
ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান

তেহরানের এখন আর ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর Read more

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি
১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৬ আগস্ট প্রবাসীদের ভোটার কার্যক্রম Read more

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের Read more

সমাবেশে হতাহত প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের
সমাবেশে হতাহত প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের

ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন প্রায় Read more

আজ ১৯ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন