বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন একটি নজিরবিহীন আইনি সংকটের মুখে। ইউরোপের বর্তমান ও সাবেক প্রায় এক লাখ পেশাদার ফুটবলারের পক্ষ থেকে ফিফার বিরুদ্ধে বহু বিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এ দাবিটি উত্থাপন করেছে নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ‘জাস্টিস ফর প্লেয়ার্স’, যেটির পরিচালনা পর্ষদে রয়েছেন সাবেক ইংল্যান্ড সহকারী কোচ ফ্রাঙ্কো বালদিনি। দ্য গার্ডিয়ান২০২৪ সালে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (সিজেইইউ) রায় দিয়েছিল যে, ফিফার প্রচলিত ট্রান্সফার নিয়ম ইউরোপীয় প্রতিযোগিতা আইন ও শ্রমিকদের স্বাধীন চলাচলের অধিকারের পরিপন্থী। এ রায়ের ভিত্তিতে এখন ফিফার পাশাপাশি ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর বিরুদ্ধেও ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হচ্ছে।জাস্টিস ফর প্লেয়ার্স দাবি করছে, ২০০২ সাল থেকে বর্তমান পর্যন্ত যেসব খেলোয়াড় ফিফার ‘অবৈধ’ ট্রান্সফার নিয়মের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেয়া হোক। স্বাধীনভাবে পরিচালিত অর্থনৈতিক বিশ্লেষণ সংস্থা কম্পাস লেক্সিকন জানায়, এসব খেলোয়াড় গড়ে ৮% বেশি আয় করতে পারতেন যদি এসব নিয়ম না থাকত। এই ভিত্তিতে দাবির পরিমাণ দাঁড়াতে পারে বহু বিলিয়ন পাউন্ডে।মামলাটি নেদারল্যান্ডসের মিডেন নেদারল্যান্ড জেলা আদালতে দায়ের করা হচ্ছে। ডাচ আইন অনুসারে, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যে কাজ করা যেকোনো ব্যক্তি এ ধরনের দাবি করতে পারেন, ফলে মামলার আওতা অনেক বিস্তৃত।এই আইনি যুদ্ধের সূচনা হয়েছিল চেলসি ও ফ্রান্সের সাবেক মিডফিল্ডার লাসানা দিয়ারার ঘটনা থেকে। ২০১৬ সালে তিনি বেলজিয়ান ক্লাব শারলোয়ে-তে যোগ দিতে চাইলেও, ২০১৪ সালে রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কোর সঙ্গে চুক্তিভঙ্গের কারণে ফিফা তাকে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট (আইটিসি) দেয়নি। উপরন্তু, তাকে ১০.৫ মিলিয়ন জরিমানা ও ১৫ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়। পরে ইউরোপীয় আদালতে মামলা করে তিনি রায় জিতে যান।এখনও পর্যন্ত ফিফার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। যদিও তারা নিয়মে কিছু সংশোধন এনেছে, তবে আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রো এখনো তা পুরোপুরি মেনে নেয়নি।ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) এখনও মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি, তবে তাদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে তাদেরও তালিকাভুক্ত করা হতে পারে।এই মামলায় নেতৃত্ব দিচ্ছেন প্রখ্যাত আইনজীবী জ্যাঁ-লুই দ্যুপঁ, যিনি ১৯৯৫ সালের ঐতিহাসিক বসম্যান কেস-এ জয়লাভ করেছিলেন। সেই মামলার পর ইউরোপীয় ফুটবলে খেলোয়াড়দের ফ্রি ট্রান্সফারের পথ উন্মুক্ত হয়েছিল। এবারও তেমন একটি বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন
চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন

চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের ২ বছর মেয়াদে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দিনকে  সভাপতি Read more

ফের সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
ফের সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে Read more

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা
সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা

সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০১ মে) রাতে চালানো এই হামলার কথা নিশ্চিত করেছেন Read more

জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত
জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত

জার্মানিতে বাড়ির ওপর আছড়ে পড়েছে একটি ছোট বিমান। শনিবার (৩১ মে) পশ্চিম জার্মানিতে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় Read more

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল
ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৫-২৬ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদকে Read more

কটিয়াদীতে ফসলি জমিতে বেপরোয়া মাটি কাটার ধ্বংসযজ্ঞ
কটিয়াদীতে ফসলি জমিতে বেপরোয়া মাটি কাটার ধ্বংসযজ্ঞ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জুড়ে কোনোভাবেই থামানো যাচ্ছে না জমির উপরিভাগ (টপসয়েল) বিক্রির মহোৎসব। প্রশাসনকে ফাঁকি দিয়ে প্রভাবশালীদের আশ্রয়ে পরিবেশ আইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন