জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘এর আগে আমরা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে কিছু কিছু বিষয়ে অমীমাংসিত ছিল এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়নি। তবে কমিশন আশা করছে, আজকের বৈঠকের মাধ্যমে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।’আজ মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সার্জিস আলমের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, ‘জাতীয় সনদের মূল লক্ষ্য হবে ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পথ নির্দেশনা নির্ধারণ করা। আমরা আশা করছি, আজকের আলোচনার মধ্য দিয়েই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।’এনসিপির দেয়া মৌলিক সংস্কারের প্রস্তাবনা প্রসঙ্গে তিনি জানান, ‘প্রস্তাব পর্যালোচনা করে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এটার প্রতিফলন হবে। এই মৌলিক সংস্কারের রূপরেখা আমাদের সাহায্য করবে।’তিনি আরও বলেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করছি জাতীয় সনদ তৈরি করতে।’আলোচনার পূর্বে অধ্যাপক আলী রীয়াজের কাছে স্বতন্ত্র একটি মৌলিক সংস্কার প্রস্তাবনার রূপরেখা জমা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এতে মৌলিক শাসনব্যবস্থা তৈরি করতে ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি। বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত আছেন- ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। এনসিপির পক্ষ থেকে উপস্থিত আছেন সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও বাংলাদেশী ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
আবারও বাংলাদেশী ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

গভীর বঙ্গোপসাগরে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের বেপরোয়া তাণ্ডবে দিশেহারা বাংলাদেশী জেলেরা। আবারও সাগরে মাছ শিকাররত অবস্থায় দুটি ট্রলারসহ Read more

রুটের সামনে এখন শুধুই শচীন
রুটের সামনে এখন শুধুই শচীন

ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ইতিহাসে নতুন করে নিজের নাম লিখিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার Read more

মাদকাসক্ত প্রমাণিত হলে জকসুতে প্রার্থিতা বাতিল
মাদকাসক্ত প্রমাণিত হলে জকসুতে প্রার্থিতা বাতিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে মাদকাসক্ত Read more

চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র
চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র

এক মৌসুম না পেরোতেই কোচ এনজো মারেসকারকে বরখাস্ত করেছিল ইংলিশ ক্লাব চেলসি। এরপর থেকেই স্টামফোর্ড ব্রিজের দলটিতে নতুন করে কে Read more

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান
আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান

সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। Read more

৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী
৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৩৭ হাজারের বেশি ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন