বাফুফের সভাপতি তাবিথ আউয়ালসহ দুই কর্মকর্তা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দু’টি কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন। ফুটবল টেকনোলজি, ইনোভেশন এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে তাবিথ এবং বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করা হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ফিফার কোনো কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন বাফুফে সভাপতি তাবিথ।আজ বুধবার (৮ অক্টোবর) সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিফার কমিটিতে তাদের কর্মকর্তাদের নিয়োগের খবর পোস্ট করে। নেপাল ফেডারেশনের সভাপতি সামাজিক দায়িত্ব সম্পর্কিত কমিটি এবং নারী সদস্য মালেকু ফিফা ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হয়েছেন। নেপালের এই খবর প্রকাশের ঘণ্টা খানেক পর বাফুফে গণমাধ্যমে তাদের দুই কর্মকর্তার বিষয়টি অবগত করে।বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ফিফার কোনো কমিটিতে অন্তর্ভুক্তি এবারই প্রথম। মাহফুজা আক্তার কিরণ অবশ্য ফিফার নির্বাহী কমিটির সদস্যই ছিলেন। ফলে ফিফার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও কাজ করেছেন বিগত সময়ে। ফিফা-এএফসি বিভিন্ন কমিটি গঠনের জন্য ফেডারেশনের কাছে প্রতিনিধির নাম চায়। ফেডারেশনের প্রেরিত মনোনয়ন থেকেই গঠিত হয় নানা কমিটি। কাজী সালাউদ্দিনের আমলে বোর্ড সভায় আলোচনা না করেই ফিফা, এএফসির জন্য নাম প্রেরণ হয়েছে অহরহ। তবে এই দুই কমিটির মনোনয়ন সরাসরি ফিফাই করেছে বলে জানাল বাফুফে।এএফসির মিডিয়া কমিটিতে এখনও রয়েছেন বাফুফের সাবেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে আছেন কাজী সালাউদ্দিন। এএফসির এই দুই স্ট্যান্ডিং কমিটির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। দুই জনই বাফুফের সঙ্গে এখন সম্পৃক্ত নন। ফলে এএফসির এই দুই কমিটিতে বাফুফের কার্যকর প্রতিনিধিত্ব নেই। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপে ভারতের পরিকল্পনায় নেই গিল-রাহুল
এশিয়া কাপে ভারতের পরিকল্পনায় নেই গিল-রাহুল

চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। শুরুতে ভারতে টুর্নামেন্টের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে রাজনৈতিক Read more

কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ১৮ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে Read more

নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।মঙ্গলবার (০৮ জুলাই) দিনব্যাপী Read more

সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি
সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি

মাত্র দুটি সিগারেট ও পাঁচশো টাকার বাকির জেরে প্রাণ হারালেন এক তরুণ। স্বপ্ন ছিল ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের হাল ধরবেন, Read more

টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৫)

আজ শনিবার (২১ জুন) বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টের শেষ দিন আজ। এছাড়া আছে ইংল্যান্ড-ভারত টেস্ট ম্যাচের Read more

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন