ঢাকা মহানগরীর অপরাধ দমনে এবং ট্রাফিক সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে সেপ্টেম্বর মাসে ২৫৭টি মামলা নিষ্পত্তি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।এতে বলা হয়, সেপ্টেম্বরে ৩৯৩১ মামলায় মোট ৩৮৮১ জন আসামি গ্রেফতার হয়েছে। এর মধ্যে ৩১৪৫ জন আসামিদের পরোয়ানা/সমন জারি করা হয়েছে এবং মোট ৩ লাখ ৫২ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।এই মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল। ঢাকা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি নিয়মিতভাবে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করছে। এই সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে ভুক্তভোগীরা স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ অপরাধ দমনে বদ্ধপরিকর। এই কার্যক্রমের মাধ্যমে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ক্রমাগত কাজ করে যাচ্ছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তিপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু
শান্তিপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নানা অপরাধে জড়িত থাকায় গত ১০ মাসে বিএনপির প্রায় সাড়ে ৪ Read more

নীলফামারীতে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান
নীলফামারীতে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

নীলফামারী সদর উপজেলার একটি গ্রামের ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া Read more

আবাহনীতে যোগ দিলেন জাতীয় দলের ফরোয়ার্ড মোরছালিন
আবাহনীতে যোগ দিলেন জাতীয় দলের ফরোয়ার্ড মোরছালিন

জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড বসুন্ধরা কিংস ছেড়ে যোগ দিয়েছেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে। সঙ্গে বাংলাদেশ পুলিশের হয়ে গত মৌসুমে নজর Read more

জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 
জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।রোববার (২৮ Read more

হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো
হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো

লাতিন দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটকের বিষয়টি হঠাৎ করে ঘটলেও এর পরিকল্পনা চলছিল বেশ আগে Read more

বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি
বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারসহ সারাদেশের কমিশনার পর্যায়ের ১৭ জন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন