বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক আজিজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শনিবার (১৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।রিকশাচালক আজিজুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান।আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মো. আজিজুর রহমানের (২৭) মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আজিজুর রহমান ধানমন্ডি-৩২ এ সাধারণ জনগণের হাতে আটক হওয়ায় সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাত পান। মামলা তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।আসামির পক্ষে আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকার মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। গুলি ভুক্তভোগীর পিঠে ঢুকে গেলে তাৎক্ষণিক পড়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ মাস চিকিৎসা শেষে সুস্থ হন। এ ঘটনায় এ বছরের ২ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন আরিফুল।গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে এক রিকশাচালক ফুল দিতে আসেন।ধানমন্ডিতে মারধরের পর তাকে পুলিশের কাছে তুলে দেওয়ার আগে কাঁদতে কাঁদতে ওই রিকশাচালক বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি ভাই। আমি একটা ফুলের তোড়া কিনছিলাম শাহবাগ থেকে ৪০০ টাকা দিয়ে ভাই। আমার বহুত কষ্টের টাকা। আমি সারাদিনে এই টাকাটা ইনকাম করছি। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে। আমি কোনো রাজনীতি বা দলের সঙ্গে সম্পৃক্ত না ভাই।’এ সময় উপস্থিত কয়েকজন তার রিকশাটিও ভাঙচুরের চেষ্টা করেন। রিকশা রেখে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে মারধর করে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালালে আগুন, উদ্ধারে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
শাহজালালে আগুন, উদ্ধারে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি।এছাড়া আগুন নেভাতে কাজ করছে Read more

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি মায়সার আহমেদ বাবু (২৯)-কে বরিশাল থেকে Read more

সুদানে শহীদ ৬ সেনার মরদেহ দেশে আসছে ২০ ডিসেম্বর
সুদানে শহীদ ৬ সেনার মরদেহ দেশে আসছে ২০ ডিসেম্বর

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে আসবে।বুধবার (১৭ Read more

বরগুনায় মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা
বরগুনায় মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. Read more

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী
‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে গবেষক ও অধ্যাপক Read more

চট্টগ্রামের সিইপিজেডে লাগা আগুনের তীব্রতা বাড়ছে
চট্টগ্রামের সিইপিজেডে লাগা আগুনের তীব্রতা বাড়ছে

চট্টগ্রাম নগরীর সিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ) এলাকার পোশাক কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন