ফরিদপুর-৪ সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বুধবার (১৪ জানুয়ারি) প্রার্থিতা পুনর্বহালের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নির্বাচনী এলাকায় আনন্দ ও স্বস্তির আবহ ছড়িয়ে পড়ে।প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে মুজাহিদ বেগের সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই একে গণতান্ত্রিক প্রক্রিয়ার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা একজন প্রার্থীর পুনর্বহালকে তারা স্বাগত জানিয়েছেন। এতে সাধারণ ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়বে বলে তাদের ধারণা।জানা গেছে, প্রার্থিতা পুনর্বহালের আগেই মুজাহিদ বেগ নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। তিনি হাট-বাজার, পাড়া-মহল্লা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিয়ে তার সুস্পষ্ট অবস্থান ভোটারদের মধ্যে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে।প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় মুজাহিদ বেগ বলেন, “আমি শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ন্যায়বিচারের ওপর আস্থা রেখেছি। অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রার্থিতা শুধু আমার একার নয়, এটি সাধারণ মানুষের প্রার্থিতা।”তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করা হবে।স্থানীয় সূত্রে জানা যায়, পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে মুজাহিদ বেগ এলাকায় সুপরিচিত। সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং মানুষের বিপদে পাশে থাকার কারণে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য।প্রার্থিতা পুনর্বহালের খবরে তার নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের ভিড় জমে ওঠে। মিষ্টি বিতরণ, স্লোগান ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের প্রার্থিতা পুনর্বহাল আসন্ন নির্বাচনী মাঠে নতুন গতি ও মাত্রা যোগ করবে। এখন দেখার বিষয়, ভোটের মাঠে তিনি কতটা জনসমর্থন আদায় করতে পারেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ যাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের, শীর্ষে মোটরসাইকেল
ঈদ যাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের, শীর্ষে মোটরসাইকেল

পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল থামেনি। ঈদযাত্রা ও ফিরতি যাত্রার ১৫ দিনে সারাদেশে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন Read more

বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার
বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার

গম্ভীর পরিস্থিতিতেও কখনো কখনো ক্রিকেট মাঠে এমন কিছু ঘটে, যা দর্শক, খেলোয়াড়, আম্পায়ার—সবার মুখে হাসি ফোটায়। এমনই এক ঘটনা ঘটে Read more

আমি আরও ৯৮ বাচ্চার মা হতে চাই: পরীমণি
আমি আরও ৯৮ বাচ্চার মা হতে চাই: পরীমণি

চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনে অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। সেই চিত্রনায়িকা এবার আসছেন মাছরাঙা টেলিভিশনের Read more

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ
নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় Read more

শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা জব্দের নির্দেশ
শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা জব্দের নির্দেশ

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন Read more

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর বাজারে অস্বাস্থ্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন