আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা জানান অন্তর্বর্তী সরকার প্রধান।প্রধান উপদেষ্টা বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।’এ সময় বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এখানে অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের অর্থনীতিসহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।’ এ সময় তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।এছাড়া রোহিঙ্গা সংকট বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা আমাদের জন্য বড় সংকট। এ সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সাহায্য চাই।’বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হলো।এরও আগে, সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এরপরই একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১১ জুন) Read more

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান। দেশটির মাশহাদ শহরের একটি বিশাল মোটরসাইকেল Read more

চিকিৎসা সেবায় ধস: দেওয়ানগঞ্জ হাসপাতালে ২৩ চিকিৎসকের পদ শূন্য
চিকিৎসা সেবায় ধস: দেওয়ানগঞ্জ হাসপাতালে ২৩ চিকিৎসকের পদ শূন্য

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ চিকিৎসকের কাজের বোঝা চেপেছে ৬ জন চিকিৎসকের ওপর। এতে চরম বিপাকে সেবা নিতে Read more

ভারতের উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশি আটকের দাবি
ভারতের উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশি আটকের দাবি

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা জেলার খাজপুর গ্রাম থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১৬ Read more

জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর

নদীমাতৃক জনপদ পটুয়াখালীর গলাচিপার জেলেদের জন্য নদীতে ইজারা মুক্ত মাছ ধরার ঘোষণা দিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী Read more

হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত
হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত

শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম স্থগিতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন