কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে পৃথক দুটি ঘটনায় দুই শিশু ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে হোজাইফা (৪), মাসুদুল ইসলাম (৪) ও মানসিক ভারসাম্যহীন যুবক আবদুল কাইয়ুম (২৭)।বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাতামুহুরী নদীর বিয়ারীপাড়া আবু ছৈয়দ মাঝির ঘাট এলাকা থেকে দুই শিশুর এবং সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া পয়েন্ট থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।নিহত শিশু মাসুদুল ইসলাম কাকারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাশেদুল ইসলামের পুত্র এবং হোজাইফা সাতকানিয়া এলাকার ছাবের আহমদের কন্যা। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন। অন্যদিকে নিহত আবদুল কাইয়ুম চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার মৃত নুর ছোবাহানের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে পরিবারের অজান্তে হোজাইফা ও মাসুদুল নদীতে গোসল করতে যায়। এসময় তারা নদীর চোরাবালিতে আটকে ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করেন।অন্যদিকে, মঙ্গলবার বিকেলে মানসিক ভারসাম্যহীন যুবক আবদুল কাইয়ুম জালিয়াপাড়া মন্ডলপাড়ার নদীপাড়ে গেলে নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। রাতভর খোঁজাখুঁজির পর বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নদী থেকে দুই শিশু ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।এদিকে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে মাতামুহুরী নদীর পাড়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট
সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ও পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু লোপাটের মহোৎসব। এতে করে Read more

মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ
মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

রাজধানীর মিরপুুরের দারুস সালামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক Read more

জয়পুরহাটে ডাকাতি মামলায় আসামি গ্রেপ্তার
জয়পুরহাটে ডাকাতি মামলায় আসামি গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের Read more

হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

সরকার হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু Read more

আমদানি-রপ্তানি সহজ করতে এনবিআরের নতুন বিধিমালা
আমদানি-রপ্তানি সহজ করতে এনবিআরের নতুন বিধিমালা

প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি করে প্রজ্ঞাপন করেছে Read more

প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটের পরে এবার উদীচীতে আগুন
প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটের পরে এবার উদীচীতে আগুন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর শোকে জাতি যখন চরম দুঃখ-ভারাক্রান্ত, ক্ষোভে-বিক্ষোভে উত্তাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন