একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সংগঠনটির ঢাবি শাখা।সংবাদ সম্মেলনে বলা হয়, ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং  ফিল্ড তৈরি হয়নি। ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।এর আগে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদে ৪৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৬৫ জনে।১৮ আগস্ট বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।তিনি আরও বলেন, আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ৪৪২ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও, ১৮টি হল থেকে হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও আলোচনায় দেবীগঞ্জ, অন্ধকারে ছড়ানো আওয়ামী লীগের লিফলেট ঘিরে উদ্বেগ
আবারও আলোচনায় দেবীগঞ্জ, অন্ধকারে ছড়ানো আওয়ামী লীগের লিফলেট ঘিরে উদ্বেগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের আঁধারে একাধিক স্থানে আওয়ামী লীগের লিফলেট ফেলে গেছে। কে বা কারা এইসব লিফলেট ফেলে গেছে সে বিষয়ে Read more

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে: সালাম পিন্টু
তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী Read more

কটিয়াদীতে পানিতে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার
কটিয়াদীতে পানিতে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে খালের পানিতে ঝাঁপ দিয়ে কিশোরী নিখোঁজের একদিন পর আজ রবিবার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  উপজেলার চান্দপুর Read more

৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব Read more

দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু
দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

তারাগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা
তারাগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইউএনও'র অভিযানে ভেঙে দেওয়া হলো ১৪ বছর বয়সি এক মেয়ের বাল্যবিবাহ এবং ওই কনের পিতাকে আর্থিক জরিমানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন