শরীয়তপুরের নড়িয়া উপজেলার বৈশাখীপাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত ৫০ শয্যার নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির কাজ সম্পূর্ণ হয়ে দীর্ঘ ১১ মাস পেরিয়ে গেলেও এখনো চালু করা সম্ভব হয়নি। সকল অবকাঠামো ও চিকিৎসাসামগ্রী প্রস্তুত থাকলেও, একটি আইনি জটিলতার কারণে হাসপাতালটির কার্যক্রম অনিশ্চয়তায় পড়েছে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজারো মানুষ।২০২০-২১ অর্থবছরে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের সব ব্যবস্থা—আইসিইউ, প্যাথলজি, অপারেশন থিয়েটার, আবাসন সুবিধাসহ আরও পাঁচটি সহায়ক ভবন। তবে উদ্বোধনের দিন নির্ধারিত থাকলেও (১০ সেপ্টেম্বর ২০২৪) স্থানীয় বিরোধের কারণে তা স্থগিত হয়ে যায়।জানা গেছে, পুরোনো হাসপাতালের কার্যক্রম মুলফৎগঞ্জ এলাকা থেকে সরিয়ে নেওয়ার প্রতিবাদ জানিয়ে স্থানীয় একটি পক্ষ হাইকোর্টে রিট দায়ের করে। এর ফলে নতুন হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।২০১৮ সালে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে মুলফৎগঞ্জের পুরোনো হাসপাতাল নদীগর্ভে চলে যায়। পরে সাময়িকভাবে চিকিৎসাসেবা চালু রাখতে পার্শ্ববর্তী সরকারি কোয়ার্টারে সীমিত আকারে একটি ইউনিট চালু করা হয়। বর্তমানে সেখানে ৫০ শয্যার পরিবর্তে মাত্র ২৫টি শয্যা দিয়ে সেবা চালু আছে, যা এলাকাবাসীর জন্য পর্যাপ্ত নয়।স্থান সংকটের কারণে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি থাকলেও ব্যবহার করা যাচ্ছে না। প্যাথলজি ও অপারেশন থিয়েটারও চলছে সীমিত পরিসরে। এতে রোগীরা বাধ্য হচ্ছেন উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন শহরে ছুটতে, যা সময় ও অর্থ—দুটোই ব্যয়বহুল করে তুলছে।হাসপাতালের কর্মচারী আলাউদ্দিন বলেন, ‘চিকিৎসাসেবার মান দিন দিন কমে যাচ্ছে। তবে চিকিৎসক বা নার্সদের দোষ নেই, মূল সমস্যা জায়গার সংকট। নতুন হাসপাতাল চালু হলে সব সংকট দূর হয়ে যেত।’স্থানীয় বাসিন্দা শাহালম মাদবর জানান, ‘নতুন হাসপাতাল নির্মাণ হলেও তা চালু না হওয়ায় আমাদের ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে অতিরিক্ত খরচ ও কষ্ট—দুটোই বাড়ছে।’আরেক বাসিন্দা ইমন মাদবর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নতুন ভবনে উন্নত সুযোগ-সুবিধা থাকার পরও জনগণ তা থেকে বঞ্চিত হচ্ছে। এটি অচিরেই চালু করা জরুরি।’এ বিষয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হক বলেন, ‘বর্তমানে পুরোনো ভবনে পর্যাপ্ত জায়গা ও যন্ত্রপাতির অভাবে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। নতুন ভবনে সব আধুনিক ব্যবস্থা প্রস্তুত রয়েছে। কিন্তু স্থানীয় বিরোধের জেরে একটি পক্ষ হাইকোর্টে রিট করেছে। আদালতের নির্দেশনা পেলে দ্রুত হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হবে।’স্থানীয়দের দাবি, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবিলম্বে হাসপাতালটি চালু করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

৩টি গুরুত্বপূর্ণ অভিযোগ ও দাবিকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।আজ রবিবার (১৮ Read more

বাংলাদেশে দারিদ্র্যের হার বৃদ্ধির বিশ্বব্যাংকের আশঙ্কাকে কীভাবে দেখছেন অর্থনীতিবিদেরা
বাংলাদেশে দারিদ্র্যের হার বৃদ্ধির বিশ্বব্যাংকের আশঙ্কাকে কীভাবে দেখছেন অর্থনীতিবিদেরা

বাংলাদেশে দারিদ্র্যের হার বৃদ্ধি ও সার্বিকভাবে অর্থনীতির স্থিতিশীলতার প্রশ্নে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। ঢাকায় অর্থনীতিবিদেরাও দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা দেখছেন। তারা Read more

অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাফল্য
অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাফল্য

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং পেশাদারিত্বের সঙ্গে পুলিশি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গত এক Read more

আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস
আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় একটি সরকারি সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশটির Read more

কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে বিভিন্ন Read more

গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল
গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল

গজারিয়া উপজেলার টেংরাচর ইউনিয়নে মীরেরগাও এলাকায় ভাটেরচর মৌজায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। মীরেরগাও পাকা রাস্তা সংলগ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন