ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে ইউরো লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। উপজেলার পূর্ব সদরদি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে পানিতে তলিয়ে যায়।ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. রাসেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বাসের মধ্যে আরও কেউ হতাহত রয়েছে কিনা, এখনো তল্লাশি চালানো হচ্ছে।ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ডও দিয়েছেন আদালত। Read more

কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক
কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক

গাজীপুর মহানগরীর পূবাইলে ছেলে শিশু বলাৎকারের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । পূবাইলের ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকায় এই Read more

সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য
সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে। রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে কমিশন নতুন একটি Read more

পত্রিকা: ‘গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার’
পত্রিকা: ‘গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার’

১৫ অক্টোবর সই হচ্ছে জুলাই সনদ, তবে এ নিয়ে দলগুলোর মধ্যে রয়েছে অনিশ্চয়তা; আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন