নাটোরের গুরুদাসপুরে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছেন সিরাজগঞ্জের নুরুরনবীর ”মেসি’।রবিবার (১৩এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে  উপজেলার চাপিলা ইউনিয়নের জনাব মোড় এলাকায় এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রওশনপুর এলাকাবাসীর আয়োজনে প্রায় ৩০টি ঘোড়া এই দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে। চাপিলা ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক নিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাফর ইকবাল নয়ন। এ সময় ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার, ওলামা দলের সাধারন সম্পাদক মাওলানা শাহাদত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন, নাজমুল হোসেন, সম্রাট আলী, রঞ্জু আহমেদ, আমির আলী, আলাউদ্দিন আলী, আকতারুজ্জামান, আমির হোসেন বানু, নজির উদ্দিন, মোতালেব ফকির, জসিম উদ্দিন, রিপন সরকার। এসময় ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সানজেদুর রহমান  শুভ উপস্থিত ছিলেন। ঘোড়া দৌড় প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অধিকার করেন আরিয়ানের নুরের পুতুল, তৃতীয় স্থান অধিকার করেন সম্রাটের বনলতা।ঘোড়া দৌড়কে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু, নারী, পুরুষ, বৃদ্ধসহ হাজারো দর্শনার্থী প্রতিযোগিতা উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন। পহেলা বৈশাখ উপলক্ষে মাঠজুড়ে বসে গ্রামীণ মেলা, সেখানে বসে বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান আর দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে ঢাকার শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত Read more

সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি আর ঘুম ঘুম লাগে?
সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি আর ঘুম ঘুম লাগে?

ঘুম থেকে উঠেই অনেকে ক্লান্তি অনুভব করেন। দিনের শুরুতেই তাদের বলতে শোনা যায়, ‘ঘুমিয়েও ফ্রেশ লাগে না।’এমন অবস্থা শুধু শারীরিক Read more

শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে
শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। তবে দিল্লির কয়েক বছর আগে Read more

ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯
ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৯ Read more

আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল
আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।বুধবার (৪ জুন) Read more

টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুরে চেরাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন