চট্টগ্রামের ফটিকছড়িতে মারামারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২ জনকে ছাড়পত্র (টিসি) প্রদান, ৫ জনকে পরীক্ষায় অংশগ্রহণ সাপেক্ষে বরখাস্ত এবং ১৫ জনকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে স্কুলের প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির ১৩ জন এবং নবম শ্রেণির ৯ জন রয়েছে।প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকার বলেন, ‘সম্প্রতি বিদ্যালয়ে ঘটে যাওয়া মারামারি, শৃঙ্খলাভঙ্গ ও সহপাঠীদের জন্য অশান্ত পরিবেশ তৈরি করাসহ গুরুতর ঘটনার অভিযোগ উঠে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শিক্ষকদের একটি কমিটি পৃথকভাবে শাস্তির সুপারিশ করে। এতে ২২ জন ছাত্রের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির প্রদান করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা ও অভিযোগের বিবরণ ইতোমধ্যে তাদের অভিভাবকদের লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।’স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হলে বিদ্যালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। একইসঙ্গে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘শহীদ ছেলের কবরের পাশে কাঁদেন মা-বাবা’
‘শহীদ ছেলের কবরের পাশে কাঁদেন মা-বাবা’

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান যশোরের তরতাজা যুবক তৌহিদুর রহমান (২৮)। শহীদ হওয়ার ১ বছরেও Read more

বাজারে আসছে গুগল পিক্সেল-১০
বাজারে আসছে গুগল পিক্সেল-১০

টেক জায়ান্ট গুগলের তৈরি মুঠোফোন পিক্সেলের নতুন সংস্করণ উন্মোচন হচ্ছে আজ বুধবার। গুগলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই Read more

চাঁদপুরে ৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল
চাঁদপুরে ৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁদপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি সাহেব আলী (৩৮) কে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে Read more

‘পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না’
‘পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না’

পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন