ফরিদপুরের সালথা উপজেলায় প্রশাসনিক অভিযানের পর নদ-নদীতে বালু উত্তোলন বন্ধ হলেও এখন তিন ফসলি (বছরে তিনবার ফসল উৎপাদন হয়) জমিগুলোতে হানা দিচ্ছে মাটিখেকোরা। বর্ষা মৌসুমকে টার্গেট করে উপজেলার বিভিন্ন এলাকায় নিচু জমির জলাশয়ে বসানো হচ্ছে অবৈধ ড্রেজার মেশিন। এতে ভয়াবহ হারে বেড়েছে বালু উত্তোলনের তৎপরতা।প্রাকৃতিক সৌন্দর্য ও উর্বর কৃষিজমির জন্য খ্যাত সালথা উপজেলায় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা দিনের পর দিন ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় আশপাশের কৃষিজমি ভেঙে পড়ছে।ড্রেজারের বিকট শব্দে শিশু ও বৃদ্ধদের স্বাভাবিক জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অব্যাহত এই অবৈধ ড্রেজিং কার্যক্রম নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পায় না।শুক্রবার (২৫ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চকে স্থানীয় দেলোয়ার হোসেন নামে এক মাটি ব্যবসায়ী একটি বড় ড্রেজার মেশিন বসিয়ে নিরবচ্ছিন্নভাবে বালু উত্তোলন করছেন। একই এলাকায় রিয়াজ হোসেন নামে আরেক ব্যক্তি ড্রেজার স্থাপন করছেন।এ ছাড়া, গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া বিল ও আগুলদিয়া দীঘের বিলের ফসলি জমিতে মিজান ও মাহমুদ নামে আরও দুই ব্যবসায়ী ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। উপজেলাজুড়ে তিন ফসলি জমি থেকে এ ধরনের বালু উত্তোলনের একাধিক ঘটনা শোনা যাচ্ছে।উপজেলায় দেলোয়ার, মিজান ও মাহমুদসহ আরও কয়েকজন চিহ্নিত মাটি ও বালু ব্যবসায়ী রয়েছেন, যারা মূলত এই অবৈধ কাজকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। নদী, খাল-বিল কিংবা ফসলি জমি—যেখানেই সম্ভব, সেখান থেকেই মাটি ও বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করছেন তারা।তাদের ভয়াল থাবার শিকার হয় নিরীহ কৃষকরা। স্থানীয় কৃষকরা জানান, প্রতিদিন বিভিন্ন এলাকায় জমির অংশ ভেঙে যাচ্ছে। ফলে তাদের ফসল চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।আটঘর ইউনিয়নের কৃষক জব্বার মোল্যা বলেন, ‘আমার দাদা-পরদাদার আমলের কৃষিজমি এখন বিলীন হয়ে যাচ্ছে। কিছু বললে হুমকি দেওয়া হয়। আমরা অসহায়। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধ করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’বালু ব্যবসায়ী মাহমুদ, মিজান ও দেলোয়ার বলেন, ‘আমরা সবাইকে ম্যানেজ করেই ব্যবসা করি। কৃষিজমির ক্ষতি হলেও আমাদের কিছু করার নেই। জমির মালিকরাই আমাদের কাছে মাটি বিক্রি করেন। আমরা সেই মাটি ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করি।’সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, ‘তিন ফসলি জমি থেকে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু অভিযোগ এসেছে, দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।’উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সালথা উপজেলার বিভিন্ন নদ-নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল বিভিন্ন চক্র। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান পরিচালনা করা হয়। এরপর থেকে ওইসব চক্র এখন ফসলি জমিকে টার্গেট করে চলছে অবৈধ মাটি উত্তোলন কার্যক্রম।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা
ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের Read more

নেত্রকোনায় আগুনে পুড়ল হরিজন পল্লীর ঘর, নিঃস্ব দুই পরিবার
নেত্রকোনায় আগুনে পুড়ল হরিজন পল্লীর ঘর, নিঃস্ব দুই পরিবার

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুই ঘর পুড়ে ছাই। অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। তবে Read more

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের টেকনাফের যৌথবাহিনীর সাথে অপহরণে জড়িত অস্ত্রধারী ডাকাত দলের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় রফিক নামে এক চিহ্নিত Read more

কোরবানি হাটে যে ১০ জাতের গরু বেশি জনপ্রিয়
কোরবানি হাটে যে ১০ জাতের গরু বেশি জনপ্রিয়

আগামীকাল সারাদেশে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। এ ঈদের অন্যতম আকর্ষণ কোরাবানির উদ্দেশ্যে কেনা পশু। এরই মধ্যে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ

নারী শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন