ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১৯ জুন) তিনি বীরসেবার সোরোকা মেডিকেল সেন্টার পরিদর্শনকালে এই মন্তব্য করেন।সম্প্রতি ইসরায়েলের বীরসেবার সোরোকা মেডিকেল সেন্টারে হামলা চালায় ইরান। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। কাৎজ মনে করেন, খামেনিই এই হামলার নির্দেশদাতা এবং তিনি বহুদিন ধরে ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়ে আসছেন। এ কারণে তাকে এখন তারা হত্যা করবেন।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘খামেনি বরাবরই ইসরায়েলের বিরুদ্ধে তার লোকজন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছেন। এমন একজন ব্যক্তি, যিনি আমাদের ধ্বংস করতে চান, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাকে হত্যা করাই হবে চলমান যুদ্ধের একটি অংশ।’ইসরায়েল কাৎজ আরও বলেন, ‘নিজের এজেন্ট দ্বারা খামেনি সবসময় ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছেন। এই ব্যক্তি, যিনি আমাদের ওপর হামলা চালাতে ইচ্ছুক, তার বেঁচে থাকা উচিত নয়। খামেনিকে হত্যা করা এই যুদ্ধের অন্যতম অংশ।’এদিকে ইরানে হামলার পর দেশটির সরকার পতনের চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন তারা যেন রাস্তায় নেমে এসে খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটান।সূত্র: আল জাজিরা আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

বান্দরবানে বিভিন্ন ঘটনায় বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খানকে চাকরি থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। জানা যায়, বছরের পর বছর Read more

৬ দফা দাবি না মানলে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি
৬ দফা দাবি না মানলে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি

বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা Read more

গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান
গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগদান করবেন বলে জানা গেছে। তিনি পদত্যাগ করে বিএনপিতে যোগ Read more

বাউফলে বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগ
বাউফলে বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় গত সাত দিন ধরে বিরামহীন বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে অধিকাংশ বিদ্যালয়ের মাঠে পানি জমে গেছে। উপস্থিতি Read more

মিথ্যা অপপ্রচারের জবাবে পুঠিয়ার সাবেক মেয়রের সংবাদ সম্মেলন
মিথ্যা অপপ্রচারের জবাবে পুঠিয়ার সাবেক মেয়রের সংবাদ সম্মেলন

রাজশাহীর পুঠিয়ায় কথিত হাইব্রিড বিএনপি নেতাদের দ্বারা পরিচালিত কিছু গণমাধ্যম ও ফেসবুকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন Read more

চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাংচুর
চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাংচুর

চট্টগ্রাম নগরের ডিসি হিলে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চ ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন