দেওয়ানী ছাড়াও বর্তমানে ফৌজদারি যত অপরাধ সংগঠিত হচ্ছে, বেশিরভাগ জমি সংক্রান্ত বিরোধে। জমি বিরোধে প্রাণহানিও ঘটছে। এসবের প্রধান কারণ হচ্ছে, মালিকানা কাগজপত্র সঠিক না থাকা এবং যথাযথ ধারনা না থাকা। আজ রবিবার (২৫ মে) সকালে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। তিনি বলেন, এজন্য সকল মালিকদের বলবো, জমির কাগজপত্র সঠিকভাবে করবেন ও প্রাথমিক ধারণা রাখবেন। তিনি আরও বলেন, নিয়মিত ভূমি কর পরিশোধ করতে হবে। এখন অনলাইনে ভূমি করসহ বিভিন্ন সেবা পাওয়া যায়। আগের মতো খাজনা পরিশোধ করতে ভূমি অফিসে যেতে হয় না। এজন্য নিজে অনলাইনে ভূমি সেবা নিন, অন্যকেও উৎসাহিত করবেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মজিবুর রহমান, হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও সোহানা খন্দকারসহ আরও অনেকে। উল্লেখ্য, ‘নিযমিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে ৩ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের ২১টি স্টল রয়েছে। যেখানে খাজনা পরিশোধসহ বিভিন্ন সেবা নিতে পারবে সেবাগ্রহীতারা। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার গাজার পথে ত্রাণবাহী নতুন জাহাজ হান্দালা
এবার গাজার পথে ত্রাণবাহী নতুন জাহাজ হান্দালা

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন জাহাজ ‘হান্দালা’ ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। রোববার (১৩ জুলাই) Read more

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: বিএনপি নেতা হাবিব 
জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না:  বিএনপি নেতা হাবিব 

'পাবনার আটঘরিয়ায় জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামায়াতের কোনো ঈমাম নামাজ পড়াতে পারবে না' বলে হুশিয়ারি করেছেন বিএনপি Read more

মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প
মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প

যশোরের গাইনী বিভাগের অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বিকল্প পদ্ধতিতে রক্তপাত ছাড়াই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অস্ত্রোপচার করে সফলতার নতুন রেকর্ড Read more

সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের
সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের

'কী কই বাহে! আমার দুশ্চিন্তায় শেষ নেই। ঈদে ছেলের নতুন শার্ট-প্যান্ট কিনে দিতে পারিনি, এবার কথা দিছি কিনে দেব, কিন্তু Read more

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি
টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি

শ্রীলঙ্কায় গল টেস্ট ও লিডসে হেডিংলি টেস্টের পর খেলোয়াড়দের টেস্ট র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। গল টেস্টে জোড়া সেঞ্চুরির পুরষ্কার পেয়েছেন Read more

ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার তেল বিক্রি ও বিপণন ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন জ্বালানি  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন