ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি কর্মীর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (১২ মে) দুপুরের দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ জিয়া হায়দার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ।এই মামলার ২২ জন আসামি উচ্চ আদালতের নির্দেশে চার সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালত জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাদের নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন।ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ জানান, সোমবার ছিল আসামীদের উচ্চ আদালত থেকে জামিনে থাকার শেষ দিন। এজন্য আজ ২২ জন আসামি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তবে শুনানি শেষে আদালত অসুস্থ বিবেচনা করে আবুল কালাম ভেন্ডার (৬৫) নামে এক আসামির জামিন মঞ্জুর করলেও বাকি ২১ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশি প্রহরায় আদালত চত্বর থেকে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।জামিন নামঞ্জুর হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মতিউর রহমান শিপলু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ইকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী, সাবেক পৌর কাউন্সিলর আজিজুর রহমান তালুকদার, ইউপি সদস্য আবুল বাশার শেখ ও সুলতান মাহমুদ প্রমুখ।এছাড়া জামিন নামঞ্জুর হওয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে রয়েছেন, বাদশা সিকদার, আসলাম মোল্যা, তবিবুর রহমান, সেলিম শেখ, আব্দুল কুদ্দুস, আজিজ খন্দকার, শহিদুল ইসলাম, আইয়ুব আলী, আবুল হোসেন ও হাসান মিয়া।প্রসঙ্গত, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক সহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ‍শুক্রবার (১১ এপ্রিল) এ Read more

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যারা
বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫-২৬ মেয়াদের পরিচালনা পরিষদের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি এবং এনএসসি কোটায় মোট Read more

শত্রুর সঙ্গেও সুন্দর ভাষায় কথা বলার আদেশ দিয়েছে কোরআন
শত্রুর সঙ্গেও সুন্দর ভাষায় কথা বলার আদেশ দিয়েছে কোরআন

মানুষ সামাজিক জীব আর সামাজিকতার প্রয়োজনে অন্যের সঙ্গে সম্পর্ক করা ব্যক্তির নৈতিকতা ও ব্যক্তিত্বকে উন্নত করে। তবে এই সম্পর্কের জন্য Read more

কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের নির্ধারিত হাসপাতালে ভর্তি না হওয়ায় রোগীকে লাথি মারার Read more

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা
এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের Read more

ভূঞাপুরে পেট্রোল পাম্পে লিটারে তেল কম ৭–৮ টাকার! ইউএনওর অভিযানে ধরা
ভূঞাপুরে পেট্রোল পাম্পে লিটারে তেল কম ৭–৮ টাকার! ইউএনওর অভিযানে ধরা

টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ নতুন নয়। তবে এবার অভিযোগ শুধু পয়সা বা সামান্য পরিমাণ নয়, লিটারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন