দীর্ঘ আড়াই দশক পর দাবি পূরণ হতে যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন ‘ফটিকছড়ি উত্তর’ এলাকার বাসিন্দাদের। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার সভায় নতুন এই উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত শনিবার গণমাধ্যম নিশ্চিত করেছেন। অক্টোবরে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিষয়টির চূড়ান্ত হবে।সূত্রমতে, দীর্ঘদিন ধরে প্রশাসনিক সুবিধা, উন্নয়ন ত্বরান্বিতকরণ ও জনসেবার মানোন্নয়নের স্বার্থে এ দাবি স্থানীয়ভাবে উত্থাপিত হয়ে আসছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রশাসনিক কার্যক্রম সহজ হবে এবং সেবাপ্রাপ্তি আরও দ্রুত ও কার্যকর হবে। সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পর এ বিষয়ে গেজেট এবং প্রশাসনিক কাঠামো গঠন প্রক্রিয়া শুরু হবে।স্বীকৃতি পাওয়া ভুজপুর থানা নিয়ে বিস্তৃত ৪৮৫ বর্গ কিলোমিটার আয়তনের প্রায় আড়াই লাখের বেশি মানুষ অধ্যুষিত এলাকাটি। এবার দীর্ঘদিনের দাবির প্রতিফলনে উচ্ছ্বসিত এলাকাবাসী। ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা হিসেবে প্রাথমিক স্বীকৃতি দেওয়ায় তারা সরকার বাহাদুরকে ধন্যবাদও জানিয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০০ সালের পর থেকে ফটিকছড়ি উপজেলাকে ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা হিসেবে রূপান্তরের দাবি জোরালো হতে থাকে। দলমত নির্বিশেষে উত্তরের সকল শ্রেণি-পেশার মানুষ এতে সক্রিয় হন। পরবর্তীতে বিএনপি-চারদলীয় জোট ক্ষমতায় আসার পর উপজেলা বাস্তবায়ন কচ্ছপ গতিতে এগোতে থাকে। নানা বাধা-আপত্তিতে থমকে যায় বাস্তবায়ন প্রক্রিয়া। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উপজেলা বাস্তবায়নের বিষয়টি আবারও জোরালো হয়। পরে গত ৫ আগস্ট পরবর্তী সময়ে বহু ছড়াই-উৎরাই পেরিয়ে বিভিন্ন প্রক্রিয়া শেষে প্রি-নিকার সভায় দাবিটি অনুমোদন হয়।২০০৭ সালের ২১ জুলাই ফটিকছড়ি থানার ২১টি ইউনিয়নের মধ্যে উত্তরের বাগানাবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন নিয়ে গঠিত হয় ‘ভুজপুর’ থানা। ভূজপুর থানার উত্তরের রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও রামগড়, পশ্চিমে মিরসরাই, সিতাকুন্ড ও দক্ষিণে হাটহাজারি উপজেলা। বিশাল আয়তনের এ অঞ্চলে রয়েছে ১৮টি চা-বাগান, ২টি রাবার বাগান, ১টি রাবার বাগান প্রশিক্ষণ কেন্দ্র, ২টি পুলিশ ফাঁড়ি, ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০টি মাধ্যমিক বিদ্যালয়, ২২টি মাদ্রাসা ও তিনটি কলেজ। বাজার ও ব্যবসা-বাণিজ্য কেন্দ্র রয়েছেন অন্তত ৩০-৩৫টি। এছাড়াও রয়েছে নানা সরকারি-বেসরকারি অন্তত দুই শতাধিক প্রতিষ্ঠান।ভারত সীমান্ত ঘেঁষা এলাকা এবং সদর থেকে অন্তত ৪০ কিলোমিটার দূরে হওয়ায় স্বাধীনতার পর থেকে উত্তরে আরেকটি উপজেলার পুরোনো দাবিটি অবশেষে পূরণ হওয়ার সূচনায় উৎফুল্ল বিশাল এলাকার মানুষ। তারা প্রাথমিক স্বীকৃতিতে সরকারকে ধন্যবাদ জানান।উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের যুগ্ম আহবায়ক আইনজীবী ইউছুপ আলম মাসুদ বলেন, ‘উত্তরের মানুষ দীর্ঘদিন যাবৎ নানাভাবে বঞ্চিত ছিলাম। যৌক্তিক স্থানে নতুন উপজেলা বাস্তবায়ন হলে আমাদের নানাবিধ কর্মকাণ্ডে আলোর পথ দেখাবে। আমরা উচ্ছ্বসিত ও আনন্দিত।’বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবুল বশর বলেন, ‘ফটিকছড়ি উত্তর’ একটি গুরুত্বপূর্ণ, আয়তনে বিশাল ও জনবহুল এলাকা। দীর্ঘদিন পর সেখানকার লোকজন নতুন উপজেলার স্বীকৃতি পাচ্ছেন। এতে আমি দক্ষিণ ফটিকছড়ির মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত।’ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘প্রি-নিকারে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেয়েছে। সবার দাবির প্রেক্ষিতে এটি সরকারের চলমান প্রক্রিয়া। দাবি পূরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে ইতিবাচক। এতে সরকারের সব বরাদ্দই দ্বিগুণ হবে। হয়তো অবকাঠামো গড়ে উঠতে সময় লাগবে। তবে সেবা কার্যক্রম দ্রুতই চালু হবে। এটি জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিতে নতুন দিগন্তের সূচনা করবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন প্রলম্বিত করতে চারদিকে আগুন লাগানো হচ্ছে: শামসুজ্জামান দুদু
নির্বাচন প্রলম্বিত করতে চারদিকে আগুন লাগানো হচ্ছে: শামসুজ্জামান দুদু

নির্বাচন প্রলম্বিত করতে চারদিকে আগুন লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার (১৯ Read more

বিবাদ মীমাংসা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত
বিবাদ মীমাংসা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত

জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক বিবাদ মিমাংসার করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা কাঁচির আঘাতে আহত হয়েছে। রবিবার(১১ মে) বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাট জেনারেল Read more

ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার

ঝিনাইদহে ইসহাক আলী (৭০) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠে তার হাত, Read more

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আবাসন প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতা খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ মে) Read more

দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির
দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

ঈদের দ্বিতীয় দিনে কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ২০ জনের অধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির Read more

ভোলায় বাস-সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, বাস শ্রমিকদের ধর্মঘট ঘোষণা
ভোলায় বাস-সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, বাস শ্রমিকদের ধর্মঘট ঘোষণা

ভোলার চরফ্যাশনে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে যাত্রী উঠানোকে কেন্দ্র দু'পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন