চট্টগ্রামের আনোয়ারায় পূজা উদযাপন শেষে বাড়ি ফিরে এসে সর্বস্ব খুইয়েছেন আশিষ সরকার নামে এক গৃহকর্তা। বুধবার (০১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামের সুজিত চৌকিদারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।স্থানীয় সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে পরিবারসহ বাইরে গিয়েছিলেন আশিষ সরকার। রাতে বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান ঘরের জানালা ভাঙা এবং সর্বত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। তখনই বিষয়টি তার নজরে আসে যে অজ্ঞাত চোরেরা তার সাজানো-গোছানো ঘরে হানা দিয়েছে।ভুক্তভোগী আশিষ সরকার বলেন, ‘আমি স্ত্রী-সন্তান নিয়ে পূজা দেখতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সব ভেঙে তছনছ করা। আমার শখের বাড়ি এভাবে ক্ষতিগ্রস্ত হবে ভাবতেই পারিনি। চোরেরা আমার ঘরে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার (যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা) এবং অন্যের জমা রাখা নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে।’এ ঘটনায় তিনি আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, চোরেরা ঘরের আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভেঙে মূল্যবান জিনিসপত্র খুঁজে নিয়ে যায়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে আলোচিত জাকির খান কারামুক্ত, জেলার রাজনীতিতেও পড়বে প্রভাব
নারায়ণগঞ্জে আলোচিত জাকির খান কারামুক্ত, জেলার রাজনীতিতেও পড়বে প্রভাব

নারায়ণগঞ্জের ব্যাপক আলোচিত-সমালোচিত ছাত্রদলের সাবেক নেতা জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান Read more

জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ Read more

এবার বরখাস্ত হলেন জিএমপির সেই কমিশনার
এবার বরখাস্ত হলেন জিএমপির সেই কমিশনার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে এবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এর আগে, সাধারণ মানুষের চলাচলের Read more

বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক
বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহনের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল Read more

আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ
আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন