চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মো. রাজু (২৫) নামের এক মোটরবাইক আরোহী নিহত হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো কড়ই বাগান এলাকার ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন।প্রত্যক্ষদর্শীরা জানান, মীরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে মোটরবাইকে করে নিজ বাড়ি হেয়াকো ফিরছিলেন রাজু। পথে উপজেলার দাতমারার কড়ই বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ইকোনো বাস সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়। মুছড়ে পড়ে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু ঘটে।ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, ‘নিহত রাজু দাঁতমারা ইউনিয়নের বাংলাপাড়া এলাকার সাইদুল হকের ছেলে। পেশায় তিনি চালক। ওই সড়কে তিনি নিয়মিত মোটরসাইকেল ভাড়ায় চালাতেন।’ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ
ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ

ময়মনসিংহের ফুলপুরে টিকটকের ভিডিওর আসক্তিতে প্রাণ গেল সৌরভ ক্ষত্রিয় (৬) নামের স্কুল ছাত্রের। শুক্রবার (৪ এপ্রিল)রাতে সৌরভ মরদেহ বাড়িতে পৌঁছাতেই পরিবারে Read more

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখ পশু
সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখ পশু

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৬ লাখ ৫৫ হাজার ৯০৪টি কোরবানির উপযোগী গবাদিপশু। দিনরাত পরিশ্রম Read more

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে Read more

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার
সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুসরাত ও শামসুদ্দিন নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) পৃথক Read more

ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল
ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের এই টুর্নামেন্টে ইউরোপিয়ান ক্লাবগুলোর ওপর রীতিমতো ছড়ি ঘোড়াচ্ছে লেতিন আমেরিকান Read more

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া
শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার (৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন