চট্টগ্রামের ফটিকছড়িতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মেসার্স এম এস ট্রেডিংকে ১০ হাজার টাকা এবং মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে নাজিরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্র-জনতার বিদ্রোহে জ্বলছে নেপাল, নিহত বেড়ে ৮
ছাত্র-জনতার বিদ্রোহে জ্বলছে নেপাল, নিহত বেড়ে ৮

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে নেপালে। বিক্ষোভ দমন করতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে Read more

মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু
মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যুর আড়াই ঘণ্টার কিছু সময় পর নতুন করে বিয়ারিং প্যাড বসানোর কাজ Read more

মাদারীপুরে ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা গ্রেপ্তার
মাদারীপুরে ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা গ্রেপ্তার

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজ এলাকা নরারকান্দি গ্রাম Read more

নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী
নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

ভারতীয় সংবাদমাধ্যমে যেকোনো ঘটনাকে তিলকে তাল বানানো নতুন কিছু নয়। সেই সঙ্গে স্বাভাবিক ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগও Read more

অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক
অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক

গাজীপুরের কাশিমপুরে জিরানি বাজার এলাকার ফুটপাত ও ফুটওভার ব্রিজ এখন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন দোকানের অংশ Read more

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দিগন্ত উন্মোচনের আশা রাষ্ট্রদূতের
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দিগন্ত উন্মোচনের আশা রাষ্ট্রদূতের

আগামী মাসে প্রধান উপদেষ্টা ড. মু. ইউনুসের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দূ'দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌছবে বলে মন্তব্য করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন