হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম ৪ লাখ টাকা চুরির অভিযোগে কনস্টেবল ওয়াসিমের বাসা তছনছ করেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওসিকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান এক আদেশে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছেন। জানা গেছে, থানার আবাসিক ভবনে ওসি নূর আলমের বাসা থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। পরে গত ৯ সেপ্টেম্বর তিনি থানার গাড়িচালক ওয়াসিমকে সন্দেহ করে আরও কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তার বাসা তল্লাশি চালান। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠে, ওসির বাসায় চার লাখ টাকার উৎস কী? ওয়াসিম বলেন, ‘আমি স্যারকে বলেছি, আমি একজন পুলিশ সদস্য, আপনার টাকা চুরি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার কারণে আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাব। পরে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।’ এদিকে, প্রত্যাহারের পর থেকে ওসির সরকারি মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। একইভাবে বন্ধ পাওয়া গেছে থানার পরিদর্শক (তদন্ত) এর সরকারি মোবাইল ফোনও। মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম সালিমুল হক বলেন, ‘ওসির টাকা চুরির অভিযোগে ড্রাইভারের বাসা তছনছ এবং ওসির প্রত্যাহারের খবর পেয়েছি। আমি ছুটিতে আছি, তাই বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’ তবে হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশ্বাসযোগ্য সূত্র মোবাইল ফোনে ওসি প্রত্যাহারের খবরের সত্যতা নিশ্চিত করেছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর)

জাপানের টোকিওতে চলছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এশিয়া কাপে আজ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। রয়েছে এনসিএল টি-টোয়েন্টিও। চলুন এক নজরে দেখে Read more

সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন
সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।সোমবার (২ জুন) দুপুরে Read more

ঝিনাইদহে এইড ফাউন্ডেশনের প্রলোভনে দিশেহারা ২০০ পরিবার
ঝিনাইদহে এইড ফাউন্ডেশনের প্রলোভনে দিশেহারা ২০০ পরিবার

ঝিনাইদহ পৌর এলাকার ষাটবাড়িয়ায় অবস্থিত এ্যাকশান ইন ডেভলপমেন্ট (এইড ফাউন্ডেশন) এর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে মাসিক ও ৫ বছরে Read more

পরবর্তী ক্লাব বিশ্বকাপ কবে, কোথায়?
পরবর্তী ক্লাব বিশ্বকাপ কবে, কোথায়?

পর্দা নেমেছে ৩২ দলের টুর্নামেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রে সফলভাবে অনুষ্ঠিত ২০২৫ সালের ঐতিহাসিক আসরের পর, এখন ফুটবল বিশ্বের নজর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুল ছেঁড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০।মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই Read more

গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (০৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন