চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ২৪ ঘণ্টা পার হলেও তার খোঁজ মেলেনি। এব্যাপারে ভূজপুর থানায় অভিযোগ দাখিল হয়েছে।শনিবার (০৯ আগস্ট) রাতে উপজেলার হারুয়ালছড়িতে রাঙ্গাপানি চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে। অপহরণ হওয়া কিশোর সাজু উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি নলুয়াপাড়া এলাকার ব্যবসায়ী দিলীপ কুমার ত্রিপুরার ছেলে।অভিযোগে দিলীপ কুমার ত্রিপুরা বলেন, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় তার বড় ছেলে রাজু ত্রিপুরা (১৮) ও ছোট ছেলে সাজু কুমার ত্রিপুরা (১৭) দোকান বন্ধ করে খাওয়া-দাওয়ার পর তার মুদি দোকানের ভিতর ঘুমিয়ে পড়ে। এরপর রাত সাড়ে ১০টার সময় অজ্ঞাতনামা ৩ জন লোক দোকানের সামনে এসে পুলিশ পরিচয়ে দোকান খোলার জন্য বলে। এতে তার বড় ছেলে ও ছোট ছেলে ঘুম থেকে উঠে দোকান খুললে তিন জন লোককে দেখতে পান। তাদের মধ্যে ১ জন পুলিশের পোশাক পরিহিত অপর ২ জন সিভিল পোশাকে ছিল। দোকান খোলার পর উক্ত ৩ জন ব্যক্তি তার ছেলেদের নিকট থেকে পান ও সিগারেট ক্রয় করে। পান সিগারেট কেনার পর পুলিশের পোশাক পরিহিত লোকটি তার ছোট ছেলে সাজু কুমার ত্রিপুরাকে ডেকে বলে যে, একজন আসামির বাড়ি দেখিয়ে দিতে তাদের সাথে যেতে হবে। তার ছেলে সাজু ত্রিপুরা পুলিশ ভেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের সাথে যাওয়ার জন্য দোকান থেকে বের হলে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে জোরপূর্বক একটি সাদা প্রাইভেটকারে তুলে অপহরণ নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী সাজু কুমার ত্রিপুরা চিৎকার করলে, তার বড় ছেলে রাজু ত্রিপুরা দৌঁড়ে দোকানের বাইরে এসে সাজুকে প্রাইভেটকারে তুলে দক্ষিণ দিকে মেইন রোডের দিকে নিয়ে যেতে দেখে।এরপর তার বড় ছেলে রাজু ত্রিপুরা তাকে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত শুনে ভূজপুর থানায় যোগাযোগ করেন। কিন্তু থানায় তার ছেলের কোন সন্ধান পাননি। পরে তিনি ভূজপুর থানায় অভিযোগ দাখিল করেন।অপহরণ হওয়া সাজু কুমার ত্রিপুরার পিতা দিলীপ কুমার ত্রিপুরা বলেন, ‘গতকাল (শনিবার) গভীর রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে ছেলে ভালো আছে বলে। এরপর থেকে নম্বরটি বন্ধ রয়েছে। নিরাপদ ও সুস্থ অবস্থায় আমি আমার ছেলেকে ফেরত চাই।’স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘গতকাল (শনিবার) রাতে আমার ইউনিয়ন থেকে একটি ছেলে অপহরণ হয়েছে। এখনো তাকে উদ্ধার করা যায়নি।’এ ঘটনা সম্পর্কে জানতে ভূজপুর থানার ওসি মাহাবুবুল হককে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। পরে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ মুঠোফোনে বলেন, ‘গতকাল (শনিবার) রাতে সুকৌশলে কিশোরকে পুলিশের পোশাক পরিধান করে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির, বর কে?
বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির, বর কে?

কয়েকদিন আগে ঢাকার সড়কে এক পথচারীকে মারধরের ঘটনায় ভাইরাল হয়েছিলেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ঘটনাটি আদালত পর্যন্তও গড়ায়। বহুল Read more

নির্বাচন করার টাকা নেই ইউক্রেনের: জেলেনস্কির দপ্তর
নির্বাচন করার টাকা নেই ইউক্রেনের: জেলেনস্কির দপ্তর

নিজস্ব অর্থায়নে নির্বাচন আয়োজনে সক্ষম নয় ইউক্রেন। এক্ষেত্রে অন্যান্য দেশের অর্থায়ন প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির Read more

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে
ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।রোববার (৪ মে) বিকেলে তিস্তার পানির Read more

পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত
পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত

ভারতের ‘অকারণে’ চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শক্তিশালী পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। ধ্বংস করা Read more

পত্রিকা: ‘ভোটে আটকানোর জোট আসছে’
পত্রিকা: ‘ভোটে আটকানোর জোট আসছে’

বিএনপিকে মোকাবেলায় বড় জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী। ২০টি মতো দল তাতে থাকতে পারে। এছাড়া ডাকসু নির্বাচন, অর্থনীতি, রাজনীতির নানা Read more

ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪
ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪

কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষণকারী রবিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল রাত আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন