কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষণকারী রবিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল রাত আনুমানিক এগারটার সময় ঢাকা লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মোহিত কবির সেনিয়াবাত লিখিত বক্তব্যে জানান, ভুক্তভোগী নারীর সাথে বিগত তিন মাস আগে ইমোতে পরিচয় হয়। এরই জেরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে গত রবিবার ভিকটিমকে বিয়ের আশ্বাসে কথা বলে ভৈরবে নিয়ে আসে। পরে বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে বিয়ের আশ্বাসে গাজীরটেক এলাকায় একটি ইটাখোলা দু-চালা টিনসেট ঘরের পেছনে নিয়ে গিয়ে নারীকে ধর্ষণ করে। ওই নারীকে ঘটনাস্থলে রেখে রবিন পালিয়ে যায়। রবিন পালিয়ে যাবার পর ভুক্তভোগী তার মাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে মা তাছলিমা বেগম ঘটনাস্থলে পৌঁছান। ধর্ষণের অভিযোগে একদিন পর রবিনকে প্রধান আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামী রবিন মিয়া গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে র‍্যাব ১৪ ভৈরব ও র‍্যাব ১০ এর যৌথ অভিযানে ঢাকা লালবাগ এলাকা থেকে গতকাল রাতে আসামী রবিনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ত্রাণ আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল গাজায় Read more

প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলি আবেদন শুরু
প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলি আবেদন শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) Read more

জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন
জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী তিনজন প্রার্থীর নাম দেখা যাচ্ছে। তারা সবাই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ Read more

তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান: মোজতবা খামেনি
তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, তুরস্ক বা ওমান-কে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান বা তাদের Read more

তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ
তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ

জাটকা শিকার নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের সহায়তার জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ চাল বিতরণে অনিয়ম করা হয়েছে। জনপ্রতি ৪০ কেজি চাল দেওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন