জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য এবং ফ্যাসিবাদের সুরে সুর মিলানো, অভ্যুত্থানের আপোষহীন নেতা সারজিস আলমের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করার প্রতিবাদে কিশোরগঞ্জ সংবাদ সম্মেলন করেছে বিপ্লবী ছাত্র জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গণ অভ্যুত্থানকে অস্বীকার করে আন্দোলনকারীদের সন্ত্রাসীসহ বিভিন্ন মিথ্যা অপবাদে কালিমা লিপ্ত করছেন। আগামী চব্বিশ ঘন্টার ফজলুর রহমানকে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবী জানাচ্ছি। অন্যথায় কিশোরগঞ্জে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। তাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কাছে আমরা দাবী জানাচ্ছি যেন অবিলম্বে ফজলুর রহমানকে দলীয় পদ থেকে বহিস্কারসহ ব্যবস্থা নেয়া হয়। যদি কোন ব্যবস্থা না নেয়া হয় তাহলে ছাত্র-জনতা যদি কোন কর্মসূচি গ্রহণ করে, তা থেকে উদ্ভুত পরিস্থিতির দায় বিএনপিকে বহন করতে হবে।সংবাদ সম্মেলনে বক্তারা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের কৃত মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে ভবিষ্যতে অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ বিভিন্ন ধরণের হয়রানীমুলক মামলার আশংকা ব্যাক্ত করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আমরাও বসে না থেকে পুণরায় রাপজপথে নামার ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘যে মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি, সেই মুজিববাদের সৈনিক এখন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে বিএনপিতে সক্রিয়। তিনি শহীদদের অবমাননা, আহতদের তিরস্কার এবং অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে আওয়ামী বয়ান ছড়াচ্ছেন। আমরা বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই মুখোশধারী মুজিববাদী শাবককে উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে দলকে দায়মুক্ত করুন।’এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া, সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সাবেক মুখপাত্র ওয়ারিয়ার্স অব জুলাই মানস সরকার উৎস, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, সাবেক যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, সদর উপজেলা সাবেক যুগ্ম মুখ্য সংগঠক তামিম ইকবাল প্রমুখ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে
বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে Read more

নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা
নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলমান তীব্র গরমে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড সূর্যতাপ ও তাপপ্রবাহে উপজেলার নানা শ্রেণি-পেশার Read more

রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আসিফ নজরুল
সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আসিফ নজরুল

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (১৬ জুন) Read more

তদন্তে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দিলেন হাইকোর্ট
তদন্তে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও Read more

শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা
শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা

শরীয়তপুরের রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের শত বছরের খেলার মাঠ দখল করে সড়ক নির্মাণের নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ উঠেছে। এতে খেলাধুলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন